RK NEWS

নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে কংগ্রেস সুর চড়াতেই পাল্টা বিজেপির। কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে শাসক দলের অভিযোগ, যারা এই বিলের বিরোধী, কংগ্রেস তাদের পাশেই রয়েছে। প্রথম সারির বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর কংগ্রেস নিজেদের শরিকদের কাছ থেকেই এই বিলে সমর্থনের প্রতিশ্রুতির চিঠি জোগাড় করতে পারবে তো, জানতে চান। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যুইট করে চিঠি দেন, ১৮ জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বর্ষাকালীন অধিবেশনে মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভা ভোটে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ সুনিশ্চিত করা বিল পাশ করানোর আবেদন করেন তাঁকে। রাহুল লেখেন, কংগ্রেস বিলে সরকারকে নিঃশর্ত সমর্থনে রাজি। সময় বদলাচ্ছে। মহিলাদের বিধানসভা, সংসদে প্রাপ্য মর্যাদা দেওয়ার সময় হয়েছে। জাভড়েকরের দাবি, কংগ্রেস শাসনে বিলটি যখন পেশ হয়, তখনই বিজেপি তা সমর্থন করেছিল। কংগ্রেসই যারা বিলের বিরোধী, তাদের হাত ধরে রয়েছে, আঁতাত করেছে। কংগ্রেস কি ওদের জোট ছেড়ে বেরিয়ে আসবে বা ওইসব দলের কাছ থেকে বিল সমর্থনের গ্যারান্টির চিঠি আনতে পারবে? জাভড়েকরের মন্তব্যের লক্ষ্য লালুপ্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি যাদের সঙ্গে বিহারের কংগ্রেসের জোট আছে। ঘটনাচক্রে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে আসছে আরজেডি। ২০০৮ এর মে মাসে কেন্দ্রে প্রথম ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালে বিলটি পেশ হয় সংসদে। রাজ্যসভায় সেটি ২০১০এর ৯ মার্চ পাশ হলেও আটকে রয়েছে লোকসভায়।

from https://ift.tt/2LaKiBH
via IFTTT

Comments