RK NEWS

নয়াদিল্লি: সংসদে প্রধানমন্ত্রীকে জোর করে আলিঙ্গন করার জন্য রাহুল গাঁধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের এক মন্ত্রী।

বিষয়টিকে দেশের পক্ষে লজ্জাজনক উল্লেখ করে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিজয় শাহ বলেন, প্রধানমন্ত্রী যখন উঠলেন না, তখন রাহুল ভাইয়া...পাপ্পু জোর করে তাঁকে আলিঙ্গন করেন। আপনারাই বলুন, উনি কি জোর করে জড়িয়ে ধরেননি?

খান্ডোয়ায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে জোর করে আলিঙ্গন করার পর তিনি আবার চোখও মারলেন। কয়েকজন অভিনেত্রী অতীতে এমন কাজ করেছিলেন। তাঁদের সেই ভিডিও ভাইরাল হয়েছে।

শাহ জানান, কংগ্রেস হয়ত লজ্জিত নয়। কিন্তু, একজন নেতা যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাঁর এহেন বক্তব্য ও আচরণে আমরা লজ্জিত। আমরা লজ্জিত যে তিন এদেশের বাসিন্দা।

গত শুক্রবার, সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলাকালীন, আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন কংগ্রেস সভাপতি। রাহুলের এই আচরণে প্রথমে হকচকিয়ে গেলেও, পরে তাঁকে পুনরায় ডেকে করমর্দন করেন মোদী। এরপর নিজের আসনে ফিরে গিয়ে দলের কারও উদ্দেশ্যে চোখ মেরে ইশারা করেন কংগ্রেস সভাপতি।

from https://ift.tt/2Lm9tCr
via IFTTT
from https://ift.tt/2Lm9tCr
via IFTTT
Comments
Post a Comment