RK NEWS

পুরী: আজ রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষে সেজে উঠেছে পুরী৷ রথযাত্রার পুণ্যলগ্নে রথের রশিতে টান দিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ঢল নেমেছে সৈকত শহরে৷ দেশের নানা প্রান্তের মানুষের সঙ্গে ভিড় জমিয়েছেন বহু বিদেশি পযর্টক৷ রথযাত্রার শুরুতেই থাকে বলভদ্রের রথ। বলভদ্রকে বলা হয় গুরুর প্রতীক। এরপর সুভদ্রার রথ। সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। সবশেষে জগন্নাথের রথ। তিনি হলেন ঈশ্বরের প্রতীক। বলা হয়, গুরুর হাত ধরে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছনো যায়। পুরীর রথ তৈরি হয়েছে ২০৬টি কাঠ দিয়ে। মানবদেহও ২০৬টি হাড় দিয়ে তৈরি। তাই পুরীর রথকে মানবদেহ হিসেবেই দেখা হয়। এর অর্থ, মানবদেহেই ঈশ্বরের অধিষ্ঠান। পাশাপাশি, আরেকটি মত বলে, বলভদ্র হলেন জীব জগতের প্রতীক। মাঝে সুভদ্রা শক্তির প্রতীক এবং শেষে জগন্নাথ ব্রহ্মের প্রতীক। প্রতি বছরের মত এ বছরও রথযাত্রা দেখতে পুরীতে ভিড় করেছেন অসংখ্য দেশিবিদেশি মানুষ। পা রাখার জায়গা নেই প্রাচীন এই শহরে। স্বাভাবিকভাবেই কঠোর করা হয়েছে পুরীর নিরাপত্তা৷ বিশেষ সতর্কতামূল ব্যবস্থা নিয়েছে ওড়িশা প্রশাসন৷  

from https://ift.tt/2NfU6aS
via IFTTT

Comments