RK NEWS

মুম্বই: চলন্ত ট্রেন থেকে একজন ঝুলছেন। হাতল ধরে প্রাণপণে ট্রেনে উঠে পড়ার চেষ্টা করছেন কিন্তু বাদ সেধেছে পিঠের ভারী ব্যাগ। এদিকে ট্রেন গতি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত ছিল। ঠিক সে সময় দেবদূতের মত প্ল্যাটফর্ম থেকে ছুটে এলেন এক পুলিশকর্মী। চলন্ত ট্রেন থেকে ঝুলন্ত ওই মানুষটিকে ধরে ফেললেন তিনি। সাহস পেয়ে ছুটে এলেন বাকিরাও। সবাই মিলে টেনে ট্রেন থেকে নামালেন ওঁকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে জীবনে ফিরে এলেন তিনি। মুম্বইয়ের পানভেল স্টেশনে ১৪ তারিখ ঘটেছে এই ঘটনা। দেখুন সিসিটিভি ফুটেজ। [embed]https://twitter.com/ANI/status/1018681507651751936?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1018681507651751936&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fcctv-footage-railway-police-personnel-passengers-save-a-mans-life-while-he-was-trying-to-board-a-train-at-mumbais-panvel-913986[/embed]  

from https://ift.tt/2mkjCQT
via IFTTT

Comments