RK NEWS

ধরমশালা: এবার ‘নো হেলমেট নো পেট্রল’ নিয়ম চালু হল হিমাচল প্রদেশের কাংরা জেলার পাম্পগুলিতে। এই মর্মে জেলার ৭১টি পেট্রোল পাম্পকে নির্দেশ দিয়েছেন কাংরার ডিসিপি সন্দীপ কুমার।

সেখানে বলা হয়েছে, যাঁরা হেলমেট ছাড়া টু-হুইলার চালিয়ে জ্বালানি ভরতে আসবেন, তাঁদের যেন পেট্রোল না দেওয়া হয়। ডিসিপি জানান, আরোহীদের পথ নিরাপত্তার পাঠ শেখাতে এবং সড়ক দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি যোগ করেন, নতুন নিয়ম পালন নিশ্চিত করতে পুলিশ অফিসার ও মহকুমা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, জেলার প্রত্যেকটি পেট্রোল পাম্প সিসিটিভি-র আওতায় রয়েছে। পেট্রোল পাম্পের কোনও কর্মীকে এই নিয়ম লঙ্ঘন করতে দেখা গেলে, তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে। ডিসিপি জানিয়েছেন, পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ওই সিসিটিভি ফুটেজ নিয়মিত পরীক্ষা করতে।

পুলিশ জানিয়েছে, শুধুমাত্র স্থানীয়রাই নন, এই নিয়ম কার্যকর হবে পর্যটকদের ক্ষেত্রেও। এই মর্মে, জেলায় প্রবেশের পথগুলিতে হোর্ডিং টাঙিয়ে এই নির্দেশ জারি করা হয়েছে।

from https://ift.tt/2JgFVAh
via IFTTT
from https://ift.tt/2JgFVAh
via IFTTT
Comments
Post a Comment