RK NEWS
নয়াদিল্লি: যদি আগামী লোকসভা ভোটে বিজেপি ক্ষমতায় ফেরে তবে ভারত হিন্দু পাকিস্তান হয়ে যাবে। মন্তব্য করলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। বিজেপি এই কথার কড়া সমালোচনা করেছে, থারুরের মন্তব্যের দায় নিয়ে রাহুল গাঁধীকে ক্ষমা চাইতেও বলেছে তারা। তিরুঅনন্তপুরমে এক সভায় থারুর বলেন, ২০১৯-এ বিজেপি যদি ক্ষমতায় ফেরে তাহলে তারা নতুন করে সংবিধান লিখবে, তার ফলে ভারতের চেহারা হবে পাকিস্তানের মত। তখন এখানে সংখ্যালঘুদের অধিকার বলে কিছু থাকবে না। তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে, সংখ্যালঘুদের সমানাধিকার আর রাখবে না। তৈরি হবে হিন্দু পাকিস্তান। এমন ভারতের স্বপ্ন মহাত্মা গাঁধী, নেহরু, সর্দার প্যাটেল, মৌলানা আজাদরা দেখেননি। শশীর বক্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি বলেছে, কংগ্রেস ভারত ও হিন্দুদের অপমান করার কোনও সুযোগ ছাড়ে না। হিন্দু সন্ত্রাসবাদ থেকে শুরু করে হিন্দু পাকিস্তান- পাকিস্তানকে তোষণ করতে তারা সব সময় তৈরি। [embed]https://twitter.com/sambitswaraj/status/1017067860240293890?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1017067860240293890&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fsashi-tharoor-says-india-will-become-hindu-pakistan-if-bjp-returns-to-power-in-2019-910620[/embed] শশীর মন্তব্যের জন্য তারা কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ক্ষমাপ্রার্থনাও দাবি করেছে।
from https://ift.tt/2ztwUEo
via IFTTT
from https://ift.tt/2ztwUEo
via IFTTT
Comments
Post a Comment