RK NEWS
মেদিনীপুরঃ মেদিনীপুর কলেজ মাঠে প্রধানমন্ত্রীর সভা চলাকালীন লোহার কাঠামো ভেঙে পড়ার ঘটনায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আঘাত ও গুরুতর, আঘাতের মামলাও রুজু। আয়োজক, প্যান্ডেল তৈরির ঠিকাদার ও ডেকরেটর্সের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে এরপরই ঘটনার দায়ে রাজ্য পুলিশের ওপর চাপালেন বিজেপির রাজ্যস্তরের নেতা। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই দুর্ঘটনা। প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালীন অনেকেই ওই কাঠামোর ওপরে উঠে পড়েন। তার জেরেই ভেঙে পড়ে কাঠামোটি। পুলিশ উপস্থিত থাকলেও, তাদের ভূমিকা কার্যত নীরব দর্শকের ছিল বলে বিজেপি নেতার দাবি। বিজেপি নেতা সায়ন্তন বসুও পুরো ঘটনার দায় প্রশাসনের ওপরই চাপিয়েছেন।
from https://ift.tt/2Ld9Cad
via IFTTT
from https://ift.tt/2Ld9Cad
via IFTTT
Comments
Post a Comment