RK NEWS
চেন্নাই: ৭ মাস ধরে ১৮ জন পূর্ণবয়স্ক ব্যক্তির লালসার শিকার হল ১১ বছরের এক বালিকা। চেন্নাইয়ে ওই ছাত্রী যেখানে থাকে, সেই বহুতলেই ঘটনাটি এতদিন ধরে ঘটেছে। অবশেষে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটি সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযুক্তদের মধ্যে রয়েছে ওই বহুতলের নিরাপত্তা রক্ষী, লিফট অপারেটর, জল সরবরাহকারীরা। ৭ মাস ধরে এই ঘটনা ঘটার পর অবশেষে নিজের দিদির কাছে সব কথা বলে সে। দিদি তাদের বাবা মাকে জানায়। এরপর অভিযোগ দায়ের হয় পুলিশে। পুলিশ বলেছে, ওই বালিকার মা অভিযোগ করেছেন, ১৫ জনের মত লোক বহুতলের ভেতরে নানা জায়গায় নানা সময় তাঁর মেয়েকে যৌন হেনস্থা করেছে। ঘটনার তদন্ত করছে তারা।
from https://ift.tt/2NnfkUA
via IFTTT
from https://ift.tt/2NnfkUA
via IFTTT
Comments
Post a Comment