RK NEWS
<strong>মেদিনীপুর:</strong> মেদিনীপুর কলেজ ময়দানে প্রধানমন্ত্রীর সভা চলাকালীন দুর্ঘটনার জের। মাঠ সিল করে দিল পুলিশ। আজই ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল। গতকাল প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালীন ভেঙে পড়ে সভাস্থলের লোহার কাঠামোর একাংশ। আহত হন ৯১ জন। তাড়াহুড়োতে পদপিষ্টও হন এদের মধ্যে বেশ কয়েকজন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল আহতদের দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
from https://ift.tt/2zJDJl4
via IFTTT
from https://ift.tt/2zJDJl4
via IFTTT
Comments
Post a Comment