RK NEWS
<strong>জম্মু:</strong> ঝড়, বৃষ্টি, ধসের আতঙ্ক কাটিয়ে ফের ৩, ০৪৮ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। শনিবার জম্মু-কাশ্মীর থেকে যাত্রা শুরু করেছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বালতাল এবং পহেলগামের বেস ক্যাম্পের দিকে এগিয়ে গিয়েছেন তীর্থযাত্রীরা। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক আধিকারিকের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ১, ৬৫, ০০০ তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন। গত ২৮ জুন অমরনাথ যাত্রা শুরু হয়। এদিকে অমরনাথ যাত্রাপথে যেসমস্ত মুসলিম পরিবারের বাস, তাঁরাও ঐতিহ্য মেনে তীর্থযাত্রীদের নানা ভাবে সাহায্য করছেন। কেউ পনিওয়ালা হিসেবে, কেউ বা চায়ের স্টল বসিয়ে তীর্থযাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী ২৬ অগাস্ট অমরনাথ যাত্রা শেষ হচ্ছে। সেদিনই রয়েছে শ্রাবণী পূর্ণিমা।
from https://ift.tt/2KYrhn3
via IFTTT
from https://ift.tt/2KYrhn3
via IFTTT
Comments
Post a Comment