RK NEWS

নয়াদিল্লি:  সোশ্যাল মিডিয়া বর্তমানে কথা বলার, নিজের ভাবাবেগ প্রকাশ করার এক অবিচ্ছিন্ন মাধ্যম। এই মাধ্যমকে এখন একজন আম আদমি থেকে শুরু করে দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, প্রশাসনিক কর্তা, রুপোলি পর্দার সদস্য, ক্রীড়াবিদ থেকে শুরু করে সকলে ব্যবহার করছেন।   ইদানিংকালে বিখ্যাত লোকজন হামেশাই সোশ্যাল মিডিয়ায় নানা কারণে ট্রোলড হন। তবে প্রশংসাও পান। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তাঁকে এক টুইটারাইট পরামর্শ দিয়েছেন আপনি শুধু কথা বলার সময় একটু বেশি করে হাসবেন। বাকি সবকিছুই আপনার দারুন। তার জবাবে মোদী কী বললেন দেখুন....

Point taken. :) https://t.co/xtFMxxO8M6
— Narendra Modi (@narendramodi) July 22, 2018
টুইটটি করেছেন মুম্বইবাসী তরুণী শিল্পী অগ্রবাল। গতকাল মোদী উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গিয়েছিলেন এক সমাবেশে ভাষণ দিতে। গত সপ্তাহে টানা চাপের পর রবিবার হাল্কা মেজাজে ছিলেন মোদী। তখন তাঁর এই কৌতুকপূর্ণ জবাব দেখতে পেলেন নেটিজেনরা।   অপর এক টুইটারাইট লিখেছেন, শুক্রবার সংসদে ম্যারাথন সেশনের পর যেভাবে তিনি আবার শনিবারই শাহজাহানপুরে কৃষকদের নিয়ে বক্তৃতা করলেন, সেটা সত্যিই প্রশংসনীয়। ৬০-৭০ বছরেও এভাবে অক্লান্ত পরিশ্রম করা সত্যিই কুর্ণিশ করার মতো বিষয়। জবাবে মোদী বলেন, এটা তাঁর পক্ষেই সম্ভব, কারণ, ১২৫ কোটি ভারতীয়র আশীর্বাদ রয়েছে তাঁর মাথার ওপর।

The blessings of 125 crore Indians give me great strength. All my time is for the nation. https://t.co/NRHuduHyuw
— Narendra Modi (@narendramodi) July 22, 2018
অপর এক টুইটার ব্যবহারকারী তাঁর মেয়ের একটি লেখা শেয়ার করে বলেন, স্বচ্ছ ভারত অভিযান থেকে অনুপ্রেরণা নিয়ে তার মেয়ে এটি লিখেছে। পরবর্তী প্রজন্মের মধ্যে স্বচ্ছতা নিয়ে সচেতনতা দেখে মোদী খুবই খুশি হয়েছেন।

Happy to read this. Please congratulate her on my behalf. Amazing to see such high levels of awareness and passion among our youngsters for Swachhata. https://t.co/mabAStDMQs
— Narendra Modi (@narendramodi) July 22, 2018

Thank you for the kind words. https://t.co/xZFiIZ8GrR
— Narendra Modi (@narendramodi) July 22, 2018

from https://ift.tt/2LD10qo
via IFTTT

Comments