গ্রামে সরকার অনুমোদিত মদের দোকান, রুখে দাঁড়ালেন মহিলারা
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: সরকারের মদতে গ্রামে তৈরি হতে চলেছে মদের দোকান৷ এর জন্য গ্রামের পরিবেশ নষ্ট হবে৷ তাই এর প্রতিবাদে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বিশ্বাস পাড়ার মহিলা সহ স্থানীয়রা। প্রতিবাদে কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখায় এলাকাবাসী।
মদের দোকান চালু হলে পরিবেশ নষ্ট হবে। যুব সমাজ মদের আসক্ত হয়ে পড়বে এই প্রতিবাদে আন্দোলনে সামিল হয় গ্রামবাসী। মদের জন্য ঘরে ঘরে অশান্তি সহ যুব সমাজ নষ্ট হবে বলে দাবি বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা মিনা রায় বলেন, ‘আমাদের এলাকায় মদের দোকান তৈরি করা হচ্ছে। শুনেছি সরকারের অনুমতি দিয়েছে। মদের দোকানের কাজ শুরু হয়েছে। চালু করার আগেই আমরা চাইছি দোকানের কাজ বন্ধ করা হোক। পাশেই রয়েছে দুটি স্কুল। এই দাবি নিয়ে বিডিও এবং কোতোয়ালি থানায় অভিযোগ করা হল। স্বারকলিপিও দেওয়া হয়েছে। দ্রুত মদের দোকানের কাজ বন্ধ করার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। দাবি নামা না হলে আমরা আরও বড় আন্দোলনে নামব’৷

কোতোয়ালি থানায় আই সি বিশ্বাশ্রয় সরকার বলেন, ‘বেশ কিছু মহিলা এসেছিলেন। তাদের দাবি গ্রামে মদের দোকান বন্ধ করতে হবে৷ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
The post গ্রামে সরকার অনুমোদিত মদের দোকান, রুখে দাঁড়ালেন মহিলারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2S1d2RQ
via IFTTT
Comments
Post a Comment