মুর্শিদাবাদে বিপুল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার, বহরমপুর: ফের মুর্শিদাবাদে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতরা হল বিহারের মুঙ্গেরের কোতোয়ালী গ্রামের মহম্মদ জুমরাউদ্দিন আলম৷ অপরজন মালদহের কালিয়াচকের তুফেন সেখ৷
মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ কুমার জানান, বহরমপুর থানার চুনাখালি মোড় থেকে পুলিশ ও এসওজি টিম যৌথ অভিযান চালায়৷ সেখান থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করে তারা। ধৃতদের কাছ থেকে দশটি আগ্নেয়াস্ত্র ও ৭৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এই দুজন দৌলাতাবাদে চোদ্দ মাইল এলাকায় একজনকে আগ্নেয়াস্ত্র দিতে যাচ্ছিল। মহম্মদ জুমরাউদ্দিন আলম বিহারের মুঙ্গের থেকে জামারপুর হয়ে ফরাক্কা থেকে বহরমপুর আসে৷ তুফেন সেখ এই দুজনকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে যাচ্ছিল। দৌলতাবাদে যাওয়ার পথে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ৷
ধৃতদের বুধবার আদালতে তোলা হয়৷ পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়৷ ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে আর কে কে যুক্ত আছে।
The post মুর্শিদাবাদে বিপুল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TmUVCq
via IFTTT
Comments
Post a Comment