শাসকদলের প্রার্থীপদ মাত্র ২৫ হাজারে

চেন্নাই: লোকসভা ভোটের টিকিট চাই? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ২৫ হাজার টাকা দিন৷ আর পেয়ে যান লোকসভা ভোটের প্রার্থী হওয়ার সুযোগ৷ আসন্ন মহারণের আগে দলের নেতা কর্মীদের সামনে প্রার্থী হওয়ার এমনই অফার দিল তামিলনাড়ুর এআইএডিএমকে৷

রীতিমত স্কুল কলেজে ভরতির কায়দায় রাজ্যের ৪০টি আসনে লোকসভা ভোটের প্রার্থী বাছাইয়ে নেমেছে এডিএমকে৷ তারাই এখন তামিলনাড়ুর ক্ষমতাসীন দল৷ এডিএমকের তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জমা দিতে হবে৷ তবে তার আগে ২৫ হাজার টাকা দিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে৷

এর আগের লোকসভা নির্বাচনের সময়ও অনুরূপ ঘোষণা করেছিল এডিএমকে৷ রাজনৈতিক মহলের মতে, এই ধরনের ঘোষণার প্রধান কারণ ভোটের মুখে দলের তহবিলে আয় বাড়ানো৷ কারণ লোকসভা মতো ভোটের খরচ বিপুল৷ সেই খরচ কিছুটা সামাল দিতে দলের কর্মীদের সামনে প্রার্থী হওয়ার টোপ দেওয়া৷

এডিএমকের মতো কংগ্রেসও একই পথ অনুসরণ করেছে৷ পঞ্জাব কংগ্রেস সম্প্রতি ঘোষণা করেছে ২৫ হাজার টাকা দিলে মিলবে ভোটের টিকিট৷ তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে টাকার পরিমাণ ২০ হাজার টাকা৷ আসলে ভাড়ার শূন্য তহবিলকে চাঙ্গা করতে পঞ্জাব কংগ্রেসের এই সিদ্ধান্ত৷

The post শাসকদলের প্রার্থীপদ মাত্র ২৫ হাজারে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TtAtQ8
via IFTTT

Comments