জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরের ঝুলিতে রুপো ও ব্রোঞ্জ
স্টাফ রিপোর্টার, হলদিয়া: গত ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইয়ের জহরলাল নেহেরু ময়দানে অনুষ্ঠিত হয়েছিল ২৩ তম জাতীয় দিব্যাঙ্গ সিনিয়র সাঁতার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার প্রতিযোগীরা ১০টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জ পদক লাভ করেছে৷
এই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরের সাত জন, উত্তর ২৪ পরগণার এক জন ও কলকাতার এক জন। ২৩ তম জাতীয় দিব্যাঙ্গ সাঁতার প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরের একজন প্রতিযোগী পাঁচটি বিভাগে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। জেলার প্রতিযোগীরা ১০টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জপদক লাভ করেছে।

পূর্ব মেদিনীপুর দিব্যাঙ্গ ক্রীড়া সমিতির অন্যতম উদ্যোগতা পান্নালাল দাস জানান, ‘পূর্ব মেদিনীপুর জেলার প্রতিযোগীরা জেলা, রাজ্য ও জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণ করে পদক অর্জন করেছে৷ কিন্তু প্রশিক্ষণের ভালো পরিবেশে না থাকায় সমস্যায় পড়তে হয়েছে প্রতিযোগীদের। সংস্থার আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। তাই কোন রকমে জেলা, রাজ্য কিংবা জাতীয় স্তরের খেলায় প্রতিযোগীদের অংশগ্রহণ করিয়ে থাকি। আমাদের আবেদন সরকার যেন দিব্যাঙ্গ প্রতিযোগীদের কথা মাথায় রেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।’
The post জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরের ঝুলিতে রুপো ও ব্রোঞ্জ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CZSfn5
via IFTTT
Comments
Post a Comment