ভোটে হেরেছে স্ত্রী, ভোটারদের কাছে ঘুষের টাকা ফেরত চাইছে স্বামী
হায়দরাবাদ: ফেলো কড়ি, মাখো তেল। এই প্রবাদ মেনেই পঞ্চায়েত ভোটে জেতার জন্য কড়ি ফেলেছিলেন এক প্রার্থীর স্বামী। কিন্তু তেল মাখতে না পেরে এখন সেই কড়ি ফেরত চাইছেন তিনি।
আরও পড়ুন- জিএসটি থেকে রাফায়েল চুক্তি, রাষ্ট্রপতির ভাষণে শুধুই মোদীর স্তুতি
স্ত্রী পঞ্চায়েত ভোটের প্রার্থী। গৃহিণীকে পঞ্চায়েত সদস্য করতে আসরে নেমেছিলেন স্বামী। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে স্ত্রী-কে প্রার্থী করেই তিনি ক্ষান্ত থাকেননি। তাঁকে জেতানোর জণ্য যাবতীয় প্রচেষ্টা করেছেন।
আরও পড়ুন- তৃণমূলের ‘এরিয়া ডমিনেশন’ রুখতে একমাস আগেই কেন্দ্রীয় বাহিনী চাইছে কংগ্রেস
সেই প্রচেষ্টার মধ্যে অন্যতম একটি ছিল ভোটারদের মধ্যে টাকা বিলি। গ্রামের ভোটারদের মধ্যে টাকা বিলি করে গ্রামবাসীদের তিনি বলেছিলেন যে তাঁদের মহামূল্যবান ভোটটি যেন তাঁর স্ত্রীকেই দেওয়া হয়। তবে ভোট না দিলে বা স্ত্রী না জিতলে সেই টাকা কী হবে সেই বিষয়ে কিছুর উল্লেখ করা হয়েছিল কিনা তা জানা যায়নি।
আরও পড়ুন- দরিদ্র বিজেপি বিধায়কের জন্য ঘর তৈরির উদ্যোগ এলাকাবাসীর

কিন্তু স্ত্রী ভোটে পরাস্ত হতেই এলাকাবাসীর কাছে বিলি করা টাকা ফেরত চাইতে শুরু করেছেন ওই প্রার্থীর স্বামী। খুব স্বাভাবিকভাবেই যা ফেরত পাওয়া সম্ভব হয়ে ওঠেনি। কারণ কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি তা এখন বোঝা সম্ভব নয়। তবে সেই টাকা চাওয়ার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরের ঝুলিতে রুপো ও ব্রোঞ্জ
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের সূর্যপেট জেলার জাজিরেদ্যগুদেম এলাকায়। এলতি মাসেই ওই এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। বিষয়টি নজরে এসেছে নির্বাচন কমিশন এবং প্রশাসনের।
আরও পড়ুন- লোকসভার আগেই ভয়ঙ্কর গোষ্ঠী সংঘর্ষ ছড়াতে পারে: মার্কিন রিপোর্ট

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবারেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন রেভেনিউ ডিভিশনাল অফিসার। আরও জানা গিয়েছে যে ভিডিও-তে দেখতে পাওয়া ওই ব্যক্তির নাম প্রভাকর। তাঁর স্ত্রী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
আরও পড়ুন- মোদীর জনসভায় বিজেপিতে যোগ দেবেন শহিদ ঔরঙ্গজেবের বাবা

The post ভোটে হেরেছে স্ত্রী, ভোটারদের কাছে ঘুষের টাকা ফেরত চাইছে স্বামী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TnKMFD
via IFTTT
Comments
Post a Comment