তৃণমূলের ‘এরিয়া ডমিনেশন’ রুখতে একমাস আগেই কেন্দ্রীয় বাহিনী চাইছে কংগ্রেস

স্টাফ রিপোর্টার, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত হয়েছে বাংলা৷ লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে তাই ভোটের একমাস আগেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাল প্রদেশ কংগ্রেস৷ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই দাবি করেছে তারা৷

আজ, বৃহস্পতিবার সকালে সাড়ে ন’টা থেকে ১১টা পর্যন্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। প্রায় প্রতিটা বিরোধী রাজনৈতিক দলই এই বৈঠকে গত পঞ্চায়েত নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের জয়ী হওয়ার বিষয়টি তুলে ধরেছে৷

প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এদিন দলের দুই সহ সভাপতি দেবব্রত বসু ও ডঃ মায়া ঘোষ কমিশনে বলেছেন, একমাস আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হলে বিরোধীরা নির্বাচনী প্রচার করতে পারবে না৷একমাস আগে সমস্ত দুষ্কৃতীদের গ্রেফাতারের দাবি জানিয়েছেন তারা৷ এছাড়া প্রতি বুথে সিসিটিভি বসানোর দাবি জানানো হয়েছে৷ এদিন নির্বাচন কমিশনে প্রদেশ কংগ্রেস তথ্য দিয়ে জানিয়েছে তৃণমূলের হাতে এখনও কতজন কংগ্রেস কর্মী খুন হয়েছে এবং শাসক দল কীভাবে ভয় দেখিয়ে তাদের দল ভাঙাচ্ছে৷

রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর এদিন দু’দফায় ১২টি করে জেলা ভাগ করে জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার করবে কমিশন। বিকেলে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক রয়েছে কমিশনের। এই দুই বৈঠকেই আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন রাখতে পারে কমিশন। দু’দিনের সফরের শেষ দিনে, শুক্রবার মুখ্য সচিব ও রাজ্য পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করবে কমিশন।

The post তৃণমূলের ‘এরিয়া ডমিনেশন’ রুখতে একমাস আগেই কেন্দ্রীয় বাহিনী চাইছে কংগ্রেস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SfW0OX
via IFTTT

Comments