দু’হাত জড়ো করে ক্ষমা চাইতে হবে মমতাকে: বিপ্লব দেব
স্টাফ রিপোর্টার, কলকাতা: ‘‘রাজ্যে বামেদের ৩৪ বছরের শাসনের জেরক্স কপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ বাংলার মানুষ এদের চায় না৷’’ ত্রিপুরা ভবনে বসে এই দাবি করলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তাঁর মন্তব্য, ‘‘বাংলায় অপশাসন চলছে৷ বদলের জন্য প্রস্তুত মানুষ৷ তৃণমূল নেত্রীকে দু’হাত জড়ো করে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে৷ ’’
মঙ্গলবারই বাংলায় প্রথম সভা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ আরামবাগে রাজ্য শাসন নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেত্রীর৷ এদিনও তাঁর নিশানায় ছিল রাজ্যের শাসক দল৷ তাঁর অভিযোগ, রাজ্যে অপশাসনের জন্য ২০১১ সালে বাংলার মানুষ রাজ্যে বদল এনেছিল৷ কিন্তু শাসক দলের বদল হলেও বাংলার কোণও উন্নতি হয়নি৷ বামদের অপশাসনের ধারা মমতা সরকারের নেতৃত্বেও অব্যাহত৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের দাবি বাংলায় বদল আসন্ন৷ বিজেপির হাত ধরেই আসবে সেই বদল৷

বিপ্লব দেব বলেন, ‘‘রাজ্যে বামেদের ৩৪ বছরের শাসনের জেরক্স কপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ বঙ্গবাসী এই জেরক্স সরকার চায় না৷ মানুষ বদলের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন৷ মোদীজীর নেতৃত্বে বিজেপির বাংলায় সরকার গঠন করবে৷’’
আরও পড়ুন: ‘৪২-এ জিরো পাবে বিজেপি’ কেন্দ্রকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার কাঁথিতে ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির সভা৷ সেই সভা শেষে দুষ্কৃতি হামলা হয় বিজেপি কর্মীদের উপর৷ জ্বালিয়ে দেওয়া হয় সভায় আগত গেরুয়া দলের কর্মীদের গাড়ি, ট্রেকার৷ বিজেপির অভিযোগ তৃণমূল এই কাজ করেছে৷ যদিও রাজ্যের শাসক দলের দাবি, এই কাজ করেছে বিজেপি নিজেই৷ তাদের দলীয় দফতর ভেঙে দিয়েছে বিজেপি৷

তৃণমূলের পালটা অভিযোগ উড়িয়ে এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের৷ কিন্তু মমতা সরকার রাজ্যের আইন শৃঙ্থলা রক্ষা করতে ব্যর্থ৷ কাঁথির ঘটনাতেই তা স্পষ্ট৷ তাই এরাজ্যের বুকে বিরোধী দলের কর্মীরা খুন হন৷’’
আরও পড়ুন: পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করছে তৃণমূল: দিলীপ ঘোষ
বাংলায় তৃণমূল অপশাসনে থেকে মানুষ মুক্তি চাইছে বলে দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর৷ তাঁর দবি, ‘‘রাজ্যে তৃণমূল রাজ চলছে, অপশাসনে ভরে গিয়েছে, ফের রাজ্যে বদলের পর তৃণমূল নেত্রীকে মানুষের কাছে দুহাত জোড় করে ক্ষম চাইতে হবে৷’’

মঙ্গলবারই ত্রিপুরার ঢালাই জেলার আম্বাশায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই অভিযোগ এদিন মেনে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তাঁর সাফাই, ‘‘মানিকবাবু ভদ্র মানুষ৷ আমি ওনাকে শ্রদ্ধা করি৷ তবে অনেকেই পছন্দ করেন না ওনাকে৷ তারাই এই কাজ করছে৷ এর সঙ্গে রাজ্য সরকারের কোনও যোগ নেই৷’’
নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে ত্রিপুরায় বিজেপির হাত ছেড়েছে আইপিএফটি৷ বিরোধীদের অভিযোগ, পদ্ম শিবিরের স্বৈর শাসনের জেরেই জোট সঙ্গ ত্যাগ করেছে আইপিএফটি৷ এ প্রসঙ্গে বিপ্লব দেবের দাবি, কেন্দ্রের ওই বিলের ফলে সীমান্ত রাজ্যের মানুষরাই উপকৃত হবেন৷ কিন্তু নীতিগত বিরোধেই জোট ছেড়েছে আইপিএফটি৷
লোকসভা ভোট আসন্ন৷ বাংলায় পদ্ম ফোটাতে রাজ্যে আসছেন বিজেপির স্টার ক্যাম্পেনাররা৷ সেই তালিকায় অন্যতম ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ এরাজ্যে এসে বিপ্লববাবুর মমতা সরকারকে কটাক্ষ যথেষ্ট তাৎপর্যবাহী বলে মনে করছেন রাজনৈতির পর্যবেক্ষকরা৷
The post দু’হাত জড়ো করে ক্ষমা চাইতে হবে মমতাকে: বিপ্লব দেব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UqnQpa
via IFTTT
Comments
Post a Comment