মারামারি করে বাংলা দখল করতে চাইছে বিজেপি: সিদ্দিকুল্লাহ
স্টাফ রিপোর্টার, বহরমপুর: কাঁথিতে বিজেপি হামলাকে কটাক্ষ করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী৷ বৃহস্পতিবার বহরমপুরে সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করেন তিনি৷ সেখানেই মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত সাহর সভা শেষে কাঁথিতে অগ্নিগর্ভ পরিস্থিতির সমালোচনা করলেন তিনি৷
এদিন তিনি বলেন, ‘শান্তি শৃঙ্খলার পথে বিজেপি যেতে চাইছে না৷ মানুষ চাইছে না বিজেপিকে। গঠনমূলকভাবে বিজেপি কোন কাজ করে না। বিজেপি মারামারি করে বাংলা দখল করতে চাইছে। মুখ্যমন্ত্রী উন্নয়ন করছে আর বিজেপি মারামারি করে তার ভাগ বসাতে চাইছে। এই রাজ্যের জন্য বিজেপি কিছুই করেনি৷ নন্দীগ্রাম আন্দোলনও করেনি৷ এখন এই রাজ্যে অশান্তি করতে চাইছে।’

গ্রন্থাগার নিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, ‘রাজ্যের বিভিন্ন জেলায় এখন গ্রন্থাগারগুলিতে শূন্যতা রয়েছে। খুব শীঘ্রই চুক্তি ভিত্তিতে গ্রন্থাগারে নিয়োগ হচ্ছে ১৮৪টি। বিভিন্ন জেলাতে চারটি এবং পাঁচটি করে নিয়োগ করা হচ্ছে। যারা আকস্মিকভাবে মারা গিয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়োগ করা হচ্ছে।’
The post মারামারি করে বাংলা দখল করতে চাইছে বিজেপি: সিদ্দিকুল্লাহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RWEXCc
via IFTTT
Comments
Post a Comment