বাবা রাগবি কোচ, ছেলে জাতীয় দলের ক্রিকেটার
ওয়েলিংটন: ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড৷ ১৪ জনের দলে দুই নতুন মুখ ডারিল মিচেল ও ব্লেয়ার টিকনার৷ জাতীয় রাগবি দলের প্রাক্তন কোচ জন মিচেলের ছেলে ডারিল ডাক পেলেন কিউয়ি ক্রিকেট দলে৷
ভারতের বিরুদ্ধে পাঁচ ওয়ান ডে সিরিজে দু’ ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুঁইয়েছে নিইজিল্যান্ড৷ বৃহস্পতিবার হ্যামিলটনে সিরিজের চতুর্থ ওয়ান ডে৷ কিন্তু বুধবার টি-২০ সিরিজের দল বেছে নিলেন কিউয়ি নির্বাচকরা৷ ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৬ ফেব্রুয়ারি ওয়েলিংটনে৷ পরের দু’টি ম্যাচ হবে ৮ ফেব্রুয়ারি ইডেন পার্ক এবং ১০ ফেব্রুয়ারি সেডেন পার্কে৷
ক্যাপ্টেন হিসেবে দলে ফিরলেন কেন উইলিয়ামসন৷ এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একমাত্র টি-২০ ম্যাচে খেলেননি উইলিয়ামসন৷ তবে প্রথম দু’টি ম্যাচ খেললেও সিরিজের শেষ ম্যাচে নেই লুকি ফার্গুসন৷ তাঁর পরিবর্তে হ্যামিলটনে দলে ঢুকবেন টিকনার৷ সম্প্রতি ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট এবং নিউজিল্যান্ড-এ দলের হয়ে দারুণ পারফরম্যান্সের ফরে ভারতের বিরুদ্ধে টি-২০ দলে ফিরলেন ডারিল ও টিকনার৷
কিউয়ি নির্বাচক গেভিন লারসেন বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সের পুরস্কার পেল ডারলি ও ব্লেয়ার৷ ব্যাটের পাশাপাশি বল হাতেও দলের হাল ধরতে পারে ডারলি৷ আর পেসার ব্লেয়ার দ্রুত গতিতে বোলিং করতে পারে৷’ সম্প্রতি ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে ২৩ বলে ৬১ রান করেন ডারলি৷
উইলিয়ামসন দলে ফিরলেও ভারত পাচ্ছে না ক্যাপ্টেন কোহলিকে৷ কারণ শেষ দু’টি ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজে বিরাটকে বিশ্রাম দেওয়া দিয়েছেন নির্বাচকরা৷ ফলে ওয়ান ডে সিরিজের শেষ দু’টি ম্যাচের পাশাপাশি টি-২০ সিরিজের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা৷
নিউজিল্যান্ড টি-২০ দল: কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ডাগ ব্রেসওয়েল, কলিন গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন (প্রথম ও দ্বিতীয় ম্যাচ), মার্টিন গাপ্তিল, স্কট কাগেলিন, ডারলি মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, ব্লেয়ার টিকনার(তৃতীয়)৷
ভারত টি-২০ দল: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, শুভমন গিল, বিজয়শঙ্কর ও হার্দিক পান্ডিয়া৷
–
The post বাবা রাগবি কোচ, ছেলে জাতীয় দলের ক্রিকেটার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Bcv0pR
via IFTTT
Comments
Post a Comment