পার্থ চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়নি: বিজেপি
স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর ‘হামলা’হয়নি৷ জানিয়েছে বিজেপি৷ বঙ্গ বিজেপির বক্তব্য, কিছু লোক পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছে৷ যদি রাজ্যের শিক্ষা মন্ত্রীর উপর হামলা করা হযতো – তবে সেই সব কার্যকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিত বিজেপি৷
বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বুধবার বিকেলের ওই মিছিলে শুরু থেকেই পা মিলিয়েছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন মহিলা মোর্চার সভাপতি লকেট চট্টোপাধ্যায় এবং নির্বাচন-পরিচালন কমিটির চেয়ারম্যান মুকুল রায়৷ সায়ন্তনের বক্তব্য, ‘‘আমি হামলা শব্দটির উপর জোর দিচ্ছি৷ পার্থ চট্টোপাধ্যায়ের উপর হামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিত৷ কিন্তু তাঁর উপর আদৌ হামলা হয়নি৷ কে বা কারা তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে দল জানে না৷’’
সায়ন্তনের আরও বক্তব্য, ‘‘রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে আগে হামলা হয়েছে৷ গাড়ি ভাঙচূরও হয়েছে তা সবাই দেখেছে৷ সেই ঘটনাটি হামলা৷ আর পার্থবাবু স্বতস্ফূর্ত বিক্ষোভের মুখে পড়েছেন৷’’ প্রসঙ্গত, কাঁথিকাণ্ডের প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল বের হয় চিত্তরঞ্জন অ্যাভিনিউতে৷ সেই মিছিলে ছিলেন মুকুল রায় থেকে লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপি নেতা-নেত্রীরা৷ সেসময়ই মিছিলের মুখোমুখি হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি৷ গাড়ির সামনেই বসেছিলেন শিক্ষামন্ত্রী৷ তার গাড়ি সামনে আসা মাত্রই বিজেপি কর্মী সমর্থকেরা গাড়িকে লক্ষ্য করে চাপড় মারতে থাকে৷
এরপর পুলিশ মন্ত্রীর গাড়ি ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে যায়৷ ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও কলকাতা পুলিশের তরফ থেকে জানালো হয়েছে, মন্ত্রীর গাড়িতে কেউ স্পর্শ করতে পারেনি৷
The post পার্থ চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়নি: বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CWskwB
via IFTTT
Comments
Post a Comment