লক্ষ্মীর গুনে খুশির হাওয়া চিড়িয়াখানায়, হাজির নতুন অতিথি
স্টাফ রিপোর্টার, কলকাতা : নতুন বছরে নতুন অতিথি আলিপুর চিড়িয়াখানায়। আরও একটি জিরাফ শাবকের জন্ম হল কলকাতার এই পশুশালায়। গত বছর থেকে চিড়িয়াখানায় একের পর এক পশুর শাবক জন্মগ্রহণ করেছে। সেই তালিকায় নয়া সংযোজন এই জিরাফ।
লক্ষী নামের ওই জিরাফটি সোমবার দুপুরবেলায় জন্ম নেয়। তারপর থেকে মা ও শিশু সুস্থই আছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত। গত বছর প্রচুর নতুন পশু নিয়ে এসে তাক লাগিয়ে দিয়েছিল চিড়িয়াখানা। সেই তালিকায় সিংহ, জাগুয়ার থেকে শুরু করে ক্যাঙ্গারু, মাউস ডিয়ারের মতো প্রাণী ছিল৷ এগুলি নিয়ে আসা হয়েছিল বিভিন্ন চিড়িয়াখানা থেকে। জাপান থেকে আনা হয় ক্যাঙ্গারু। তারাও এখনও যথেষ্ট সুস্থ সবল রয়েছে। সম্প্রতি একটি শাবকের জন্মও দিয়েছে ক্যাঙ্গারুর এক জোড়া। গত বছরে শাবকের জন্ম দিয়েছিল জেবরা এবং জিরাফ।
আরও পড়ুন : রাস্তায় উদ্ধার হওয়া শিশুর খিদে মেটাতে স্তন্যদান মহিলা পুলিশকর্মীর
এবার আবারও প্রজননে সাফল্য চিড়িয়াখানায়। আশিস কুমার সামন্ত বলেন, “৩১ জানুয়ারি দুপুর সাড়ে বারোটা নাগাদ আমাদের লক্ষী নামে জিরাফটি একটি সন্তানের জন্ম দেয়। ওটি পুরুষ জিরাফ। ২০১৬ সালেও একটি সন্তান জন্ম দিয়েছিল।আমরা ওকে নিয়ে খুব খুশি।”
আশিস বাবু বলেন, “কাল থেকে শাবকটিকে নজরে রেখেছিলাম। ওর এবং মায়ের ব্যবহারের দিকে লক্ষ্য রাখছিলাম। মা ছেলেকে কাছে টেনে নিয়েছে। তাই সুস্থ আছে সেটি।” সব মিলিয়ে এখন জিরাফের সংখ্যা ১১টি। এদের মধ্যে ৬টি পুরুষ এবং পাঁচটি মহিলা জিরাফ রয়েছে।
অন্যদিকে দীর্ঘদিন বাঘ শাবকের জন্ম হয়নি আলিপুরে। তাই অন্য জায়গা থেকে বাঘ এনে প্রজনন করানোর চেষ্টা চলছে। সেই চেষ্টা নতুন বছরে সফল হবে বলে আশা কর্তৃপক্ষের।
The post লক্ষ্মীর গুনে খুশির হাওয়া চিড়িয়াখানায়, হাজির নতুন অতিথি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TmBsBd
via IFTTT
Comments
Post a Comment