পাকিস্তানের জন্য অত্যাধুনিক যুদ্ধবিমান বানাচ্ছে চিন: রিপোর্ট
বেজিং: বন্ধু পাকিস্তানের জন্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ বানিয়ে দিচ্ছে চিন। এরকম অন্তত চারটি জাহাজ বানিয়ে দেবে তারা। প্রথমটা বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভারত মহাসাগরে শক্তি বজায় রাখতেই এই যুদ্ধজাহাজ বানানোর উদ্যোগ নিয়েছে চিন।
এই জাহাজে থাকবে আধুনিক ডিটেকশন ও ওয়েপন সিস্টেম। যে কোনও জাহাজ বা সাবমেরিনের বিরুদ্ধে আঘাত করার সব ব্যবস্থা থাকবে এই জাহাজে। চিনের কাছে থাকা গাইডেড মিসাইল ফ্রিজেটের অনুকরণেই তৈরি হবে পাকিস্তানের এই জাহাজ।
এই জাহাজটির ক্লাস হল Type 054AP. পাকিস্তান নেভি আগেই জানিয়েচিল যে তারা এই ধরনের চারটি জাহাজের অর্ডার দিয়েছে।
কিছুদিন আগেই শোনা গিয়েছে, গোপনে চিনের সঙ্গে হাত মিলিয়ে ফাইটার জেট তৈরি করছে পাকিস্তান। সেই খবর ফাঁস হয়ে গিয়েছে নিউ ইয়র্ক টাইমসে।
মার্কিন ওই সংবাদপত্রে বলা হয়েছে, প্রকাশ্যে বাণিজ্যিক বোঝাপড়ার কথা বলা হলেও চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের পেছনে লুকিয়ে আছে যুদ্ধবিমান বানানোর গোপন কার্যকলাপ। যে কারণে এই প্রকল্পে বিপুল টাকা বিনিয়োগ করছে চিন, যার পরিমাণ এই মুহূর্তে প্রায় ৬,২০০ কোটি মার্কিন ডলার। আর শুধু যুদ্ধবিমানই নয়, বানানো হবে আরও অনেক অত্যাধুনিক সামরিক অস্ত্র এবং যন্ত্রাংশ।
সূত্রের খবর, শুধু যুদ্ধবিমানই নয়, পাকিস্তানের মাটিকে ব্যবহার করে অত্যাধুনিক উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক ডুবোজাহাজ তৈরির পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে চিন। সে ক্ষেত্রে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের গুয়াদার বন্দরকেই সামরিক ডুবোজাহাজের জ্বালানি ভরার কেন্দ্র হিসেবে ব্যবহার করবে বেজিং।
The post পাকিস্তানের জন্য অত্যাধুনিক যুদ্ধবিমান বানাচ্ছে চিন: রিপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F1bhwX
via IFTTT
Comments
Post a Comment