দ্রুত বিচার শেষ হোক, অনশনে ৬০ বন্দি
স্টাফ রিপোর্টার, সিউড়ি: বিচার চেয়ে অনশনে সিউড়ি জেলের ৬০ জন বিচারাধীন বন্দি৷ মাদক পাচার এবং মাদক দ্রব্য বিক্রির সাথে জড়িত সন্দেহে অনেকদিন আগেই বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া জেলার প্রায় ৬০ জনকে গ্রেফতার করে পুলিশ৷
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য পাচার, মাদক দ্রব্য বিক্রির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। বিচারাধীন বন্দিদের অভিযোগ সাক্ষী অনুপস্থিত থাকছে তাই শুনানি হচ্ছে না৷ মিলছে না জামিনও৷ এই ভাবেই প্রায় দু বছর হয়ে গেল এখনও তাদের জামিন বা দ্রুত মামলা নিষ্পত্তি কিছুই হচ্ছে না৷ তাই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে অনশনে বসলেন সিউড়ি জেলা সংশোধনাগারের প্রায় ৬০ জন বিচারাধীন বন্দি৷
আরও পড়ুন : শনিবারের গোধূলিবেলায় আছড়ে পড়বে ‘পাবুক’
বিচারাধীন বন্দি বিশ্বজিৎ দাস জানান, ‘মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে আমাকে৷ আড়াই বছরেরও বেশি সময় আমি জেল বন্দি হয়ে আছি৷ জামিনও দিচ্ছে না, আমার বিচার প্রক্রিয়া শেষও হচ্ছে না৷ বাধ্য হয়ে আমরা অনশনের পথ বেছে নিয়েছি।’
আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘কোনও আসামি দু’বছর, কেউবা এক বছর, কেউ বা ছয় মাস রয়েছে৷ জেল বন্দিরা দীর্ঘদিন যাবত জেল খাটলেও সাক্ষীর অভাবে জামিন হচ্ছে না তাদের৷ শুনানির নির্ধারিত দিনে পুলিশ অনুপস্থিত থাকছে৷ যার জেরে এদের জামিন বা মামলার দ্রুত নিষ্পত্তি কিছুই হচ্ছে না৷’
The post দ্রুত বিচার শেষ হোক, অনশনে ৬০ বন্দি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RvXCnl
via IFTTT
Comments
Post a Comment