প্রধানমন্ত্রীর বাড়িতে অতিথি টিম ইন্ডিয়া

সিডনি: বছরের প্রথম দিন প্রধামমন্ত্রীর বাড়িতে অতিথি বিরাট অ্যান্ড কোং৷ সিডনিতে সিরিজের শেষ ম্যাচ শুরু ৩ জানুয়ারি৷ তার আগে নতুন বছরের প্রথম দিনের সকালটা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে কাটালেন কোহলি-বুমরাহরা৷

মঙ্গলবার অজি প্রধানমন্ত্রী স্কট মরিসনের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই উপস্থিত ছিল৷ দলের সঙ্গে কোচ ও সাপোর্ট স্টাফরাও উপস্থিত ছিলেন৷

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দলই এদিন ফটোসেশন সারে৷ সেই ফটোসেশনে ভারতীয় দলের মধ্যে আকর্ষণের কেন্দ্রে ছিল তরুণ দুই ক্রিকেটার৷ বিরাট কোহলি-অজিঙ্ক রাহানেরা এদিন যখন ফর্মাল পোশাকে সুসজ্জিত ছিলেন, তখন নেভি ব্লু- রঙের টিম ব্লেজার পড়ে এসেছিলেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্ত৷ ভারতীয় ক্রিকেটাররা সকলেই এদিন সাদা শার্ট ও ধূসর রঙের নেহেরু কোর্ট পড়ে অজি প্রধামন্ত্রীর বাসভবনে আসেন৷ ভাবই কোহলি-পূজারাদের মাঝে দলের তরুণ দুই ক্রিকেটারকে স্টাইলে এদিন সতীর্থদের পিছনে ফেলে দেন৷ নেহেরু কোর্টের বদলে এখন আধুনিক ব্লেজার সুসজ্জিত ছিলেন পন্ত-হার্দিক জুটি৷

The post প্রধানমন্ত্রীর বাড়িতে অতিথি টিম ইন্ডিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Qf3InJ
via IFTTT

Comments