চিনকে ঠেকাতে নেপালের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক অজিতের

নয়াদিল্লি:  নেপালের সঙ্গে সামরিক সম্পর্ক আরও মজবুত করতে চায় ভারত। আর সেই লক্ষ্যেই ভারত সফরে আসছেন নেপালের সেনাপ্রধান পূর্ণচন্দ্র থাপা। ছয়দিনের সফরে আগামী ১১ তারিখ ভারতে আসছেন থাপা। মূলত দুদেশের সম্পর্ককে আরও মজবুত করতেই তাঁর ভারতে আসা।

শুধু তাই নয়, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছ চিন। লালচিনকে মোকাবিলা করতে প্রতিবেশী দেশগুলিকে কাছে পেতে হবে। আর সেজন্যে নেপাল সেনাপ্রধানের এই সফর বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

আগামী ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ভারত সফর করবেন নেপালের সেনাপ্রধানের। এই সময়ে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন থাপা। সেখানে দুই দেশের সীমান্ত সমস্যা থেকে একাধিক বিষয় উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া এই সফরের সময়ে রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গেও তাঁর বৈঠক রয়েছে। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও সেনাপ্রধান বৈঠকে বসেন। সেই বৈঠকেও দুই দেশের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় অবশ্যই বৈঠকে উঠে আসবে।

The post চিনকে ঠেকাতে নেপালের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক অজিতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GW3OkK
via IFTTT

Comments