নিউটাউন হাতিয়াড়ায় সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
স্টাফ রিপোর্টার,কলকাতা: সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য৷ ঘটনা নিউটাউনের হাতিয়াড়া মাঝে পাড়ার৷ সকালে একটি পুকুরের পাশে পড়ে ছিল মৃতদেহটি৷ পরে নিউটাউন থানার পুলিশ এসে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়৷ কোথা থেকে কীভাবে পুকুর পাড়ে সদ্যজাত শিশুর মৃতদেহ এলো তার তদন্তে নেমেছে পুলিশ৷
শুক্রবার সকালে হাতিয়াড়া মাঝে পাড়ার এক মহিলা পুকুরে স্নান করতে যান৷ জলে নামতেই দুর্গন্ধ পেয়ে জল থেকে উঠে আসেন৷ কোথা থেকে দুর্গন্ধ তা জানার চেষ্টা করেন৷ তখনই দেখেন পুকুরের পাড়ে পলিথিনে মোড়া রক্তমাখা কিছু রয়েছে৷ একটি কুকুর সেটা নিয়ে টানাটানি করছে৷ সেখান থেকেই দুর্গন্ধ আসছে৷ কাছে যেতেই দেখেন সদ্যজাত শিশুর মৃতদেহ৷
ওই মহিলার চিৎকারে স্থানীয় অনেক মানুষ জড়ো হল সেখানে৷ স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ৷ স্থানীয় এক বাসিন্দা জানান, পুকুরের পাশ দিয়েই একটি বড় রাস্তা চলে গিয়েছে৷ ওই রাস্তার দিয়ে যাওয়ার সময় হয়ত কেউ পলিথিনে ভরে শিশুর দেহ ফেলে গিয়েছে৷ তবে ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ৷
কয়েক মাস আগে সিউড়ির একটি পুকুর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা গিয়েছিল৷ এক ব্যক্তি মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেছিলেন৷ কিন্তু জালে মাছের পরিবর্তে উঠল সদ্যজাত শিশুর মৃতদেহ৷ এমন এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয়েছিল সিউড়ির সাজানো পল্লীর বাসিন্দারা৷ সেদিন মাছ ধরার জন্য মোল্লা পুকুরে জাল ফেলেছিল তারক দলুই নামে এক স্থানীয় বাসিন্দা৷ তখনই তার ছিপে একটি কীটনাশকের বস্তা আটকে যায়৷ তিনি সেটিকে টেনে পাড়ে তোলেন৷ ওই বস্তাটি থেকে দুর্গন্ধ ছড়ায়৷ তিনি বস্তাটি খুলতেই দেখেন একটি সদ্যজাত শিশুর মৃতদেহ৷
The post নিউটাউন হাতিয়াড়ায় সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F9wrsU
via IFTTT
Comments
Post a Comment