২০১৯ এ ঐন্দ্রিলা-অঙ্কুশের বিয়েতে মাতবে গোটা টলিউড

দেখতে দেখতে কেটে গেল ২০১৮৷ ২০১৯ এর জন্য অধিকাংশ মানুষই বেশ উত্তেজিত৷ নতুন বছরের প্রস্তুতি, রোজোলিউশন, এছাড়া প্রথম সপ্তাহের পার্টির সেলিব্রেশন কত কী না রয়েছে তালিকায়৷ আবার অনেক জনের প্ল্যান থাকে সাধারণ দিনের মতোই৷ একান্তে সময় কাটান কিংবা বন্ধুদের সঙ্গে বিনোদনকে তো কেউ আর দূরে সরিয়ে রাখে না৷ তাই রইল টলি-বলি মিলিয়ে ছবি এবং বিশেষ অনুষ্ঠানের তালিকা৷

১) ঐন্দ্রিলা-অঙ্কুশের বিয়ে


না৷ বিয়ের মরশুম এখনও শেষ হয়নি৷ দীপিকা-রনভীর, প্রিয়াঙ্কা-নিক, অনেক তো বলিউড, হলিউড হল৷ এবারে ফেরা যাক টলিউডে৷ জানা যাচ্ছে আগামী বছর শুরুর দিকেই বিয়ে করতে চলেছেন টলিপাড়ার লাভি-ডাভি কাপেল অঙ্কুশ এবং ঐন্দ্রিলা৷ দিন কতক আগে ঐন্দ্রিলার পোস্ট করা একটি ছবিতে তাঁর রিং ফিঙ্গারের সলিট্যায়ার এনগেজমেন্টন রিংয়ে নজর পড়েছিল সাইবারবাসী৷ সেই থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন আরও ছড়িয়েছে টলিমহলে৷

২) বেলাশুরু

কাস্ট অ্যান্ড ক্রিউ সবকিছুই এক শুধু বদলে গিয়েছে ছবির টাইটেল৷ ‘বেলা শুরু’৷ দর্শকের অনুমান ‘বেলা শেষে’র সিক্যুয়েল৷ তবে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের কথায় চরিত্র এক, কিন্তু গল্প আলাদা৷ ‘বেলা শেষে’র সঙ্গে ‘বেলা শুরু’র কোনও মিলই নাকি নেই৷ ছবির শ্যুটিংয়ের কিছু বিহাইন্ড দ্য সিনসের ছবি ছাড়া আর কিছুই প্রকাশ্যে আসেনি আপাতত৷

৩) শাহজাহান রিজেন্সি


শংকরের কলম, সৃজিতের লেন্স, মিলে গেল লাইট-ক্যামেরার দুনিয়ায়৷ শংকরের ‘চৌরঙ্গী’ নিয়ে ময়দানে নেমে পড়েছেন সৃজিত৷ পরিচালকের ছবির টাইটেল ‘শাহজাহান রিজেন্সি’৷ যার ট্রেলার নিয়ে রীতিমত তোলপাড় হয়ে গিয়েছে দর্শকমহল৷ পাওয়ার প্যাকড স্টারকাস্ট, জীবনের গল্প আর রহস্যে মোড়া ক্লাইম্যাক্স৷ থ্রিলার ছবি নাকি প্রেম-প্রতারণা-দুঃখের নতুন কোনও গল্প৷ তা সময় এলেই জানা যাবে৷

স্বস্তিকা, ঋতূপর্ণা থেকে শুরু করে আবির, পরমব্র্ত, অনির্বাণ৷ কে না নেই ছবিতে৷ হোটেলে চার দেওয়াল জুড়ে বেয়ে উঠছে কয়েকটা মানুষের জীবন৷ কীভাবে একই সুতোর টানে বাঁধা প্রত্যেকে? জানুয়ারির ১৮ তারিখে সৃজিতের ‘শাহজাহান রিজেন্সি’তে চেক ইন খুঁজে নিতে হবে সেই উত্তর৷

৪) প্রেম আমার টু


ফের ভালবাসার জোয়ারে ভাসতে চলেছে টলিপাড়া৷ আসছে ‘প্রেম আমার’ সিক্যুয়েল৷ ছবির নাম ‘প্রেম আমার টু’৷ যার অফিশিয়াল পোস্টার মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে৷ সোশ্যাল মিডিয়ায় ‘প্রেম আমার’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে সোহম বা পায়েল নন রয়েছে এই নতুন জুটি, পুজা চেরি রায় এবং অদ্রিত রায়৷ অফিশিয়াল পোস্টারে তাঁদের মাখোমাখো রসায়ন যেন ভরে গিয়েছে৷ পরিচালনায় থাকছেন বিদুলা ভট্টাচার্য্য৷ আগামী ২৫ জানুযারি মুক্তি পেতে চলেছে ‘প্রেম আমার টু’৷

৫) মখোমুখি

দৈনন্দিন জীবনের আড়ালে যে কাল্পনিক জগত গড়ে উঠেছে সেটাই বড়পর্দায় নিয়ে আসছেন কমলেশ্বর মুখোপাধ্যায়৷ ছবির প্রটাগনিস্ট যীশু (সৌনক) এবং পায়েল (অনুসূয়া)৷ আর সেই তৃতীয় মানুষ হলেন অঞ্জন দত্ত৷ জবীনে যে প্রেম, ভালবাসা, দুঃখ, রাগ ছাড়াও আরও অনেক কিছুই আছে তা বোঝানোর দায়ভার সেই তৃতীয় মানুষটির৷আর সেই তৃতীয় মানুষ হলেন অঞ্জন দত্ত৷ অ্যান আউটসাইডার৷

এইভাবে লেখিকা ইষা তাঁর তৃতীয় মানুষের নামকরণ করেছেন৷ ঈষার চরিত্রে রয়েছেন গার্গী রায়চৌধুরি৷ এবং তাঁর স্বামীর অগ্নিভের চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত৷ ইষার গল্পে মূল জায়গা হল সৌনক এবং অনুসূয়ার জীবনের নানা সমস্যা৷ সম্পর্কটা ধীরে ধীরে ভাঙনের পথেই এগোচ্ছে৷ সেখানে কীভাবে এক আউটসাইডার সব কিছু বদলে কাছাকাছি আনবে তাঁদের সেটাই দেখার বিষয়৷ আগামী ১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি৷

The post ২০১৯ এ ঐন্দ্রিলা-অঙ্কুশের বিয়েতে মাতবে গোটা টলিউড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Vpe33Z
via IFTTT

Comments