কাজ চলবে, তবু স্বাভাবিক থাকবে শিয়ালদহ-বজবজ শাখা

স্টাফ রিপোর্টার,কলকাতা: মাঝেরহাট ব্রিজের ভগ্নাবশেষ সরাতে ফের বন্ধ থাকবে ট্রেন৷ আগামিকাল দুপুর থেকে মাঝেরহাটে চল্লিশ ঘন্টা বন্ধ থাকবে চক্র রেল৷ ওই সময়ে মাঝেরহাটের পরিবর্তে প্রিন্সেপ ঘাট থেকে চক্র রেল চালানো হবে৷ তবে এর ফলে শিয়ালদহ-বজবজ শাখায় লোকাল ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়বে না৷ ইতি মধ্যেই বিভিন্ন স্টেশনে পাওয়ার ব্লকের কথা জানিয়ে নোটিস দেওয়া হয়েছে৷ প্রশ্ন উঠেছে যেভাবে পাওয়ার ব্লক করে কাজ হবে তাতে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল কতটা স্বাভাবিক থাকবে? ব্যহত হতে পারে ট্রেন চলাচল৷

পূর্ব রেল সূত্রে খবর, আগামিকাল শনিবার দুপুর ২ টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪০ ঘন্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে৷ ফলে ওই সময় কলকাতা বন্দরের মালবহনের জন্য রেললাইন ও মাঝেরহাট দিয়ে চক্র রেল পরিষেবা বন্ধ থাকবে৷ মাঝেরহাটের পরিবর্তে প্রিন্সেপ ঘাট থেকে চক্র রেল ছাড়বে৷

আরও পড়ুন : ‘আপাতত ২০০০ টাকার নোট ছাপানোর সম্ভাবনা নেই’

আবার শিয়ালদহ থেকে প্রিন্সেপ ঘাটে এসে চক্র রেল তার যাত্রা শেষ করবে৷ অর্থাৎ শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ২৪ টি ইএমইউ লোকালের যাত্রা পথ পরিবর্তন করা হবে৷ তবে এর ফলে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচলে পাওয়ার ব্রকের কোনও প্রভাব পড়বে না৷ কিন্তু কিছু মালবাহী ট্রেন ওই সময়ে বন্ধ রাখা হবে৷

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর কলকাতার মাঝেরহাট ব্রিজটি ভেঙ্গে পড়ে৷ বিকেল ৪ টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে৷ যার ফলে কমপক্ষে ২৫ জন আহত এবং ৩ জনের মৃত্যু হয়৷ শিয়ালদহ দক্ষিণের বজবজ শাখার ট্রেন লাইনের পাশেই ছিল ওই ব্রিজ৷ আচমকা ভেঙে পড়ায় ওই শাখায় পরবর্তী বেশ কয়েকদিন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ মূলত পূর্ব রেলের মাঝেরহাট রেলওয়ে স্টেশন দিয়ে কলকাতা চক্ররেল এবং শিয়ালদহ-বজবজ রেলপথে ট্রেন পরিষেবা বন্ধ ছিল৷

আরও পড়ুন : ফেসবুকে প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক

পরে ব্রিজের ভাঙা অংশ পরিষ্কার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷ কিন্তু ব্রিজের ভগ্নাবশেষ সরানো যায়নি৷ কলকাতা থেকে দক্ষিণ শহরতলির যান চলাচল মসৃণ করতে পাশেই তৈরি করা হয় বেইলি ব্রিজ৷ তাছাড়া রেলকেও নতুন করে লেবেল ক্রসিং তৈরি করতে হয়৷

The post কাজ চলবে, তবু স্বাভাবিক থাকবে শিয়ালদহ-বজবজ শাখা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BXhV3q
via IFTTT

Comments