আগামী লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন নয়: গোর্খা জনমুক্তি মোর্চা
কলকাতা: আগামী লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন নয়৷ সাফ জানিয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিনয় তামাং৷ শুক্রবার বিনয় তামাং জানান, ভোটের নির্ঘণ্ট প্রকাশ হলেই গোর্খা জনমুক্তি মোর্চা তাদের নির্বাচনী কৌশল চূড়ান্ত করবে৷
বিমল গুরুংয়ের পর গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান হিসাবে দায়িত্ব পান বিনয় তামাং৷ তারপর থেকেই বিজেপির সঙ্গে তাদের সম্পর্কের অবনতি শুরু৷ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ আলুওয়ালি এর আগে জানিয়েছিলেন, আগামী লোকসভা ভোটে তাদের বিনয় তামাংকে দরকার নেই৷ সে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে৷ বিমল গুরুং মোর্চা প্রধান না থাকলেও এখনও পাহাড়ে তাঁর প্রচুর সমর্থক আছে৷ মানুষের সেন্টিমেন্ট এখনও বিমলের সঙ্গেই আছে৷
জবাব দিতে দেরি করেননি তামাংও৷ জানান, ২০১৯ সালে আলুওয়ালিয়া এখান থেকে জিতে দেখাক৷ তখনই প্রমাণ হয়ে যাবে কে বেশি জনপ্রিয়? বিমল গুরুং না বিনয় তামাং৷ আলুওয়ালির থেকে বড় কোনও নেতাকে দার্জিলিং থেকে দাঁড় করাক বিজেপি৷ ওই নেতার বিরুদ্ধে নিজেই লড়বেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তামাং৷ দার্জিলিং ছাড়াও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিজেপি গোর্খা জনমুক্তির কাছে হারবে৷
The post আগামী লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন নয়: গোর্খা জনমুক্তি মোর্চা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GWOzYz
via IFTTT
Comments
Post a Comment