কংগ্রেসের সিদ্ধান্তের প্রতিবাদে ১০৯ বিধায়ক সমবেতভাবে গাইবেন ‘বন্দে মাতরম’
ভোপাল: মধ্যপ্রদেশে সচিবালয়ে ‘বন্দে মাতরম’ গাওয়ার ক্ষেত্রে স্থগিতাদেস দেওয়ার ফলে কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরোধ তৈরি হয়েছে। এবার কংগ্রেসের এই সিদ্ধান্তের প্রতিবাদে ‘বন্দে মাতরম’ গাওয়ার বিশেষ উদ্যোগ নিলেন রাজ্যের প্রাক্তন মুখভমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
আগামী ৭ জানুয়ারি, সোমবার বিজেপির ১০৯ জন বিধায়ক সমবেতভাবে ‘বন্দে মাতরম’ গাইবে বলে জানিয়েছেন তিনি। ট্যুইটারে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ৭ জানুয়ারি বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে বল্লভ ভবনের সামনে গাওয়া হবে ‘বন্দে মাতরম’।
মাসের প্রথম দিন সচিবালয় সহ সব সরকারী দফতরে বন্দে মাতরন গান গাইতে হবে কর্মীদের৷ এতেই নাকি বাড়বে দেশাত্ববোধ৷ ক্ষমতায় থাকাকালীন এমনই নির্দেশ জারি করেছিলেন শিবরাজ সিং চৌহান।
তবে, দেশাত্ববোধ জাগ্রত করার জন্য বন্দে মাতরম কেবল মাসের প্রথম দিন সরকারি দফতরে প্রয়োজনীয় বলে মনে করছে না সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার৷ তবে বিষয়টির সঙ্গে যেহেতু জড়িয়ে দেশাত্ববোধ, বন্দেমাতরম তাই এক ধাক্কায় তা বাতিল বলেও জানায়নি৷ এক্ষেত্রে কিছুটা কৌশলি পদক্ষেপ কমল নাথ সরকারের৷ আপাতত বিজেপি সরকারের ‘বন্দেমাতরম নির্দেশ’ স্থগিত করা হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়৷
আর এতেই চটে লাল সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ৷ কংগ্রেস সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ বন্দেমাতরমকে দেশকে ভালোবাসার মন্ত্র বলেও আখ্যায়িত করেন তিনি৷ শিবরাজ সিং চৌহান বলেন, ‘‘বর্তমান সরকারকে অনুরোধ করেছিলাম বন্দেমাতম গান করার রীতি যেন তুলে দেওয়া না হয়৷ কিন্তু তা মানা হল না৷ ব্রটিশদের তাড়াতে এই গানই ছিল বিপ্লবীদের কাছে বীজমন্ত্র৷ সরকার আসবে, যাবে৷ কিন্তু দেশ সবার আগে৷’’
The post কংগ্রেসের সিদ্ধান্তের প্রতিবাদে ১০৯ বিধায়ক সমবেতভাবে গাইবেন ‘বন্দে মাতরম’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BX2cRZ
via IFTTT
Comments
Post a Comment