রবিবারেও রইল শীতের আমেজ

স্টাফ রিপোর্টার, কলকাতা: শীতের আমেজ ধরে রাখল কলকাতা। সৌজন্যে সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে এখন এই পরিস্থিতিই চলবে।

পয়লার দিন থেকেই কলকাতার তাপমাত্রা বারোর আশেপাশে ঘোরাফেরা করছে। দুই জানুয়ারি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় দুই ডিগ্রি বেড়ে ২৬.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রী বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

৬জানুয়ারির তাপমাত্রা সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে বকে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্তত আগামী ৪৮ ঘণ্টায় এর কোনও হেরফের হবে না।

গত দুই সপ্তাহ ধরে নাগাড়ে কমেছিল শহরের পারদ। বড়দিনের আগে থেকেই শহরের তাপমাত্রা কমতে শুরু করেছিল। ২৫ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম৷ সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ডিগ্রি সেলসিয়াস, যা আবার স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ ২৬ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১২.০ ডিগ্রি সেলসিয়াসে , যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।

২৭ ডিসেম্বর পারদ নেমেছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বিকালে সর্বোচ্চ ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। এবং ২৮ ডিসেম্বর সকালের পারদ মাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এবং ২৯ ডিসেম্বর ১০.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম ছিল। সর্বোচ্চ ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি।

৩০ ডিসেম্বর ফের তাপমাত্রা ফেরে ১২-র ঘরে। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি কম।

The post রবিবারেও রইল শীতের আমেজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SGEhNK
via IFTTT

Comments