ঝড়ে মৃত্যু মিছিল ফিলিপাইনসে, জোড়া ধাক্কা ভূমিধ্বস
ম্যানিলা: ঝড় আর ভূমিধ্বসে বিধস্ত ফিলিপাইনস৷ ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬৷ রবিবার স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া এক তথ্যে জানা গিয়েছে নিখোঁজের সংখ্যা বহু৷
বড়দিনের শুরু থেকেই ক্রান্তীয় ঝড়ের কবলে পড়ে ফিলিপাইন৷ সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা৷ তারওপর জোড়া ধাক্কা একের পর এক ভূমিধ্বস৷ মধ্য ও পূর্ব ফিলিপাইনসের বিভিন্ন এলাকা তছনছ হয়ে গিয়েছে৷ ২৯ ডিসেম্বরের পর থেকেই এই ঝড়ের প্রকোপ চলেছে৷ শুধু ম্যানিলাতেই শতাধিক লোকের মৃত্যু হয়েছে৷

ম্যানিলা শহরে বাইকোল পার্বত্য অঞ্চলে প্রথমে এই ঝড় হানা দেয়৷ লণ্ডভণ্ড করে গোটা এলাকা৷ বড়দিনের ছুটি কাটাতে অনেকেই তখন ম্যানিলায় ছিলেন৷ ফলে মৃতের সংখ্যা আরও বেড়েছে৷ ন্যাশনাল ডিজাস্টার এজেন্সি বা এনআরআরএমসি জানায়, বাইকোল অঞ্চলে এখনো ২৬ জন নিখোঁজ ও ৭৫ জন আহত হয়েছে। এনআরআরএমসি মতে, প্রায় ১ লাক্ষ ৫১ হাজার মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন৷

শুক্রবারই দুর্গতদের সঙ্গে দেখা করে গোটা এলাকা পরিদর্শন করেন ফিলিপিনসের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে৷ অসহায় মানুষদের স্থানীয় স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি৷
সিভিল ডিফেন্সের আধিকারিকরাও উদ্ধার কার্যে নেমেছেন৷ তাঁদের মতে বড়দিনের ছুটিতে অধিকাংশ মানুষই বাড়ি ফিরেছিলেন৷ তাঁরা সেখান থেকে সরতে চাননি৷ ফলে ক্ষয়ক্ষতির সংখ্যা ও পরিমাণ বেড়েছে৷ খারাপ আবহাওয়ার কারণে ২২ হাজারের বেশি মানুষকে বাড়ি-ঘর ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দুর্যোগে নিখোঁজ হওয়া লোকজনকে খুঁজে পেতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

২০১৮ সালেই ফিলিপাইনসে শক্তিশালী টাইফুন মাংখুট আছড়ে পড়ে৷ সেপ্টেম্বর মাসে প্রায় ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে মাংখুট৷ ফিলিপাইনসে ২০১৩ সালে প্রাণঘাতী হামলা চালায় সুপার টাইফুন হাইয়ান। হাইয়ানের তাণ্ডবে সাত হাজারেরও বেশি লোক মৃত এবং লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
The post ঝড়ে মৃত্যু মিছিল ফিলিপাইনসে, জোড়া ধাক্কা ভূমিধ্বস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RtYGZ6
via IFTTT
Comments
Post a Comment