দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা পরিবেশ মন্ত্রীর
স্টাফ রিপোর্টার, কোলাঘাট: দূষণের মাত্রা বেড়েই চলেছে। তাই আমাদের সচেতন হয়ে দূষণ রোধের জন্য এগিয়ে আসতে হবে৷ শুক্রবার রাতে কোলাঘাটে কেটিপিপি মেলার উদ্বোধন করতে এসে এমনই বার্তা দিলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সাধারন মানুষ থেকে শিল্পসংস্থার আধিকারিকদের সামনে পরিবেশ দূষণ সম্পর্কে তাঁর উদ্বেগ তুলে ধরলেন শুভেন্দু৷

শনিবার থেকে কোলাঘাটে শুরু হয়েছে ৩৫তম কেটিপিপি মেলা। সেই মেলার শুভ উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সাথে ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অভিনেত্রী শ্রীলেখা ও পাখি, কেটিপিপির জেনারেল ম্যানেজার তাপস পাত্র, শহিদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি দিবাকর জানা সহ অন্যান্যরা৷

এদিন মন্ত্রী আরও জানান, ‘বর্তমান সরকারের আমলে নানা ধরনের মেলা হচ্ছে জেলা জুড়ে। ফলে বাণিজ্যিক উন্নয়নের পাশাপাশি বিনোদনের দিকটিও বিশেষ ভাবে ফুটে উঠেছে। মেলার পাশাপাশি কেটিপিপির আধিকারিকদের জানাবো তাদের কারখানার ছাই এলাকায় দূষণ ছড়াচ্ছে। দূষণ রোদের জন্য রাজ্য সরকার যেমন অর্থ বরাদ্দ করেছে তেমনি প্রতিষ্ঠানগুলি উন্নতমানের যন্ত্র প্রয়োগ করে দূষণ রোধ করার চেষ্টা করে চলেছে। প্লাস্টিকের বদলে আমাদের জুটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে।’

কলকাতা, মুম্বইয়ের নামকরা শিল্পীদের উপস্থিতিতে প্রতিদিন রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় থাকছে কৃষি, সাহিত্য, আইনি আলোচনা৷ থাকছে পুষ্প, মৎস্য প্রদর্শনী। মেলা চলে আগামী ১৩ই জানুয়ারি পর্যন্ত।
The post দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা পরিবেশ মন্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2FbDIHQ
via IFTTT
Comments
Post a Comment