‘জঙ্গিদের মত কথা বলছেন বিজেপি বিধায়ক’

লখনউ: অসহিষ্ণুতা প্রসঙ্গে ফের বিতর্ক মাথাচাড়া দিল৷ বিজেপি বিধায়ক বিক্রম সাইনির ‘বোমা’ মন্তব্য নিয়ে এবার জবাব দিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর৷ তাঁর মতে এই ধরণের মন্তব্য যাঁরা করেন তাঁরা জঙ্গি৷ অর্থাৎ বিজেপি বিধায়ক জঙ্গিদের সুরে কথা বলছেন৷

এর আগে বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেন ভারতে থাকতে যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের বোমা মেরে উড়িয়ে দেওয়া উচিত৷ এরপরেই বিতর্ক তৈরি হয়৷ প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বরের দাবি এই বিজেপি বিধায়কের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে৷ কারণ তাঁর কথাবার্তা জঙ্গিদের মতোই৷

আরও পড়ুন : রামমন্দির হলে নিজে গিয়ে ইঁট লাগাবো: ফারুক আবদুল্লা

মুজফফরনগরের এই বিজেপি বিধায়ককে কড়া আক্রমণ করে রাজ বব্বর বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন ‘ঠোক দো’, তাঁর বিধায়ক বলছেন ‘বোমা মেরে উড়িয়ে দাও’৷ বিজেপি রাজ্য আর দেশের মানুষদের সাথে ঠিক কী করতে চাইছে, তা এতেই স্পষ্ট৷ পাশাপাশি, বিজেপি বিধায়কের মন্ত্রী হওয়ার সাধকেও কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি৷

অনেকেই মনে করেন দেশ অসহিষ্ণু হয়ে উঠেছে। গত তিন বছর ধরে বিভিন্ন সময়ে এই অভিযোগ উঠেছে। অনেক বিশিষ্টজন এই অভিযোগ তুলে সরব হয়েছেন। অনেকেই এদেশে থাকতেও আতঙ্কিত বোধ করছেন বলে দাবি করেছেন। এই অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। সম্প্রতি অভিনেতা নাসিরুদ্দিন এই নিয়ে মন্তব্য করায় ফের মাথা চাড়া দেয় অসহিষ্ণুতার বিতর্ক।

আরও পড়ুন : ভোটের মুখে পদত্যাগ প্রদেশ কংগ্রেস সভাপতির

সেই প্রেক্ষিতেই বিক্রম সাইনি বলেন “এই দেশদ্রোহীদের শাস্তি দেওয়ার জন্য পৃথক মন্ত্রক গঠন করা উচিত।” পাশাপাশি তিনি আরও বলেন, “আমার হাতে দায়িত্ব দিক। আমি সবাইকে পিছনে বোম মেরে উড়িয়ে দেব।” এই ধরনের ব্যক্তিদের বোম মেরে উড়িয়ে দেওয়া উচিত বলে দাবি করেছেন বিধায়ক বিক্রম সাইনি।

তাঁর কথায়, “যারা দেশে থাকতে ভয় পাচ্ছে তারা অন্যত্র চলে যাচ্ছে না কেন? কেউ তো তাদের আটকায়নি।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “যারা এই ধরনের মন্তব্য করছে তারা সকলেই দেশদ্রোহী। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত।”

The post ‘জঙ্গিদের মত কথা বলছেন বিজেপি বিধায়ক’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BVAlRW
via IFTTT

Comments