ফলো-অনের প্রহর গুনছে অস্ট্রেলিয়া
সিডনি: তৃতীয় দিনের প্রথম সেশনটা যদি অস্ট্রেলিয়ার হয়, দ্বিতীয় সেশনটা তবে ভারতের৷ দ্বিতীয় সেশনে চারটি উইকেট তুলে নিল কোহলির ভারত৷ কুলদীপ-জাদেজার স্পিন কাঁটায় বিদ্ধ অজিরা৷
চা পান বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৮ রান তুলেছে অস্ট্রেলিয়া৷ বিরতি থেকে ফিরেই ফের কুলদীপের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন অজি অধিনায়ক টিম পেইন৷ অজি কাপ্তানের সংগ্রহ মাত্র ৫ রান৷ চার উইকেটের পুঁজি নিয়ে এখনও ৪২৪ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া৷
অজিভূমিতে প্রথমবার বোলিংয়ের সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন কুলদীপ৷ চা পান বিরতির পর(৬৯ওভার পর্যন্ত) তিনটি উইকেট তুলে নিয়েছেন ভারতীয় মিষ্ট্রি স্পিনার৷ চায়নাম্যানের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন খোয়াজা, ট্রাভিস হেড ও টিম পেইন৷ বাকি তিনটি উইকেটের মধ্যে দুটি পেয়েছেন রবীন্দ্র জাদেজা৷ ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৮১ রানের পর বল হাতেও ঘাতক জাড্ডু৷ একটি উইকেট পেয়েছেন মহম্মদ শামি৷
আরও পড়ুন- ধোনির হেলিকপ্টার শটে ভাগ বসালেন রশিদ
৬২২ রানের পাহাড় তাড়া করতে নেমে হ্যারিসের ব্যাটে শুরুটা ভাল করলেও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় খাদের কিনায়ায় অজিরা৷ ওপেনার হ্যারিস এদিন ভারতীয় বোলারদের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করলেও শতরান হাতছাড়া করলেন৷ ৭৯ রানে জাদেজার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাঁ-হাতি অজি ওপেনার৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে লাবুসানে নজর কাড়লেও বড়ো রান তুলতে ব্যর্থ৷ অভিষেক টেস্টে ৩৮ রানে ফেরেন এই ডানহাতি৷ দ্বিতীয় উইকেটে হ্যারিস-লাবুসানের অর্ধশতরান পার্টনারশিপ ছাড়া অজিদের কোনও জুটিই ভারতীয় বোলারদের বিরুদ্ধে এদিন দাগ কাটতে পারেনি৷
The post ফলো-অনের প্রহর গুনছে অস্ট্রেলিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GX0tlr
via IFTTT
Comments
Post a Comment