‘আপাতত ২০০০ টাকার নোট ছাপানোর সম্ভাবনা নেই’

নয়াদিল্লি: প্রয়োজনের তুলনায় বেশি ২০০০ টাকার নোট আছে বাজারে। তাই আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে নোট ছাপানো। শুক্রবার ট্যুইট করে এমনটাই জানিয়েছেন ইকনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি সুভাষ চন্দ্র গর্গ।

এদিন তিনি ট্যুইটে জানিয়েছেন, ”এই মুহূর্তে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ২০০০ টাকার নোট আছে সিস্টেমে।” সার্কুলেশনে থাকা মোট নোটের ৩৫ শতাংশই ২০০০ টাকার বলে জানিয়েছেন তিনি। অদূর ভবিষ্যতে নতুন করে ২০০০ টাকার নোট ছাপার কোনও সম্ভাবনা আছে কিনা, সেবিষয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছেন তিনি।

আগেই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার খবর প্রকাশ্য এসেছিল।

২০১৬-র নভেম্বরে নোটবন্দির সময় ২০০০-এর নোট নিয়ে আসে মোদী সরকার। বছর দুয়েকের মধ্যেই এই নোট ছাপানো বন্ধ করে দিতে হচ্ছে। ২০০০ টাকার নোটের ফলে কালো টাকার রমরমা বেড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০০০ টাকার নোটের মাধ্যমে আর্থিক নয়ছয় ও কর ফাঁকির ঘটনাও বেড়েছে বলে সন্দেহ। সেই কারণেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাও মনে করছেন অনেকে।

২০১৮-র মার্চ মাস পর্যন্ত বাজারে মোট ১৮.০৩ ট্রিলিয়ন মূল্যের কারেন্সি ছিল। যার মধ্যে ৬.৭৩ ট্রিলিয়ন, অর্থাত্‍ ৩৭% ছিল ২০০০-এর নোট। ৪৩% অর্থাত্‍ ৭.৭৩ ট্রিলিয়ন মূল্যের ৫০০ টাকার নোট ছিল। বাকি সব কম মূল্যের নোট। নোটবন্দির সময় ২০০০-এর নোট চালু করার পরেই এর সমালোচনায় সরব হয়েছিল বিরোধীরা।

The post ‘আপাতত ২০০০ টাকার নোট ছাপানোর সম্ভাবনা নেই’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F9nZcY
via IFTTT

Comments