খিচুড়ি খাইয়ে ভোট চাইছে বিজেপি

নয়াদিল্লি: খিচুড়ি রান্না করে রেকর্ড করতে চায় বিজেপি৷ অমিত শাহের সভায় রান্না করা হবে সেই খিচুড়ি৷ বিজেপির সর্বভারতীয় সভাপতির ভাসন শুনতে আসা দর্শকদের পরিবেশন করে হবে খিচুড়ি৷

রবিবার দিল্লির রামলীলা ময়দানে হতে চলেছে অমিত শাহের সভা৷ সেই সভায় পাঁচ হাজার কেজি খিচুড়ি রান্না করে বিশ্বরেকর্ড করতে চায় বিজেপি৷ আর সেই খিচুড়ির চাল ও ডাল আনা হয়েছে দলিত পরিবার থেকে৷ এই সভা থেকে দলিতদের জন্য কেন্দ্রীয় সরকার কী করেছে তা তুলে ধরবেন অমিত৷

এর আগে ৯১৮ কেজি খিচুড়ি রান্না করে তাক লাগিয়ে দিয়েছিলেন বিশিষ্ট শেফ সঞ্জীব কাপুর৷ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া উৎসবে অংশ নিয়ে এই বিপুল পরিমাণ খিচুড়ি রান্না করে ওয়ার্ল্ড রেকর্ডই করেছিলেন তিনি৷

এমনিতেই বিজেপির বিরুদ্ধে ক্ষেপে দলিত ও পিছড়ে বর্গ সংগঠনগুলি৷ তাদের বিক্ষোভ বিজেপির কাছে মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে৷ মহারাষ্ট্রে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় দলতি সংগঠনগুলি৷ কংগ্রেসও এই নিয়ে তুলোধনা করতে ছাড়েনি বিজেপিকে৷ সম্প্রতি যন্তরমন্তরে জনসভায় কংগ্রেস সভাপতি৷

রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, নরেন্দ্র মোদীর আমলে পিছিয়ে পড়া জনজাতি আরও পিছিয়ে পড়েছেন৷ তাদের উন্নয়নে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা হয়নি বলেও রাহুল তোপ দাগেন৷ বিরোধীদের অভিযোগের জবাব দিতে এদিনের সভার আয়োজন করা হয়েছে৷

The post খিচুড়ি খাইয়ে ভোট চাইছে বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2C5U5CN
via IFTTT

Comments