ধর্মঘটের জোরদার প্রস্তুতি চলছে বাঁকুড়ায়

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: আগামী ৮ ও ৯ জানুয়ারি দেশব্যাপী  ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে বাঁকুড়া জেলা জুড়ে জোরদার প্রচার চালাচ্ছে সিপিএম। রবিবার সিমলাপালে কয়েক হাজার মানুষকে নিয়ে মিছিল করল তারা। এক সময়ের বামদূর্গ বলে পরিচিত জঙ্গলমহলের এই এলাকায় ২০১১ পরবর্তী সময়ে সিপিএমের নেতৃত্বে এতো বড় মিছিল দেখেননি বলে জানিয়েছেন এলাকাবাসী।

কেন্দ্র সরকারের নীতির প্রতিবাদ জানিয়ে ও বিভিন্ন জনস্বার্থ সম্বলিত দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ফেডারেশনের ডাকে ৮ ও ৯ জানুয়ারির সাধারণ ধর্মঘটকে এই রাজ্যে বামফ্রন্ট ও বাম মনোভাবাপন্ন দল গুলিকে সমর্থন জানিয়েছে। ধর্মঘটের দিন যতো এগিয়ে আসছে প্রচারেও ততো ক্ষুরধার হচ্ছে বাঁকুড়া জেলা সিপিএম ও বাম গণ সংগঠনগুলি। রবিবার সিমলাপালে মিছিলের পুরোভাগে ছিলেন সিপিএম নেতা সুবীর পাত্র সহ অন্যান্য বাম নেতৃত্ব।

এদিনের মিছিল সিমলাপাল নদী ঘাটে শুরু হয়ে স্কুল মোড়ে শেষ হয়। সিপিএম নেতা কর্মী, সমর্থকদের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ এদিনের মিছিলে অংশ নেন। গণসংগীত আর দৃপ্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিমলাপালএলাকা। সিপিএম নেতৃত্বের আশা এবারের দু’দিনের সাধারণ ধর্মঘটে সিমলাপালেও ব্যাপক সাফল্য মিলবে।

The post ধর্মঘটের জোরদার প্রস্তুতি চলছে বাঁকুড়ায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RgasqR
via IFTTT

Comments