প্রতিষ্ঠা দিবসেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, উত্তপ্ত মালদহ

স্টাফ রিপোর্টার, মালদহ: বছরের প্রথম দিনে গোষ্ঠী সংঘর্ষে উত্তাল মালদা মানিকচক থানা গোপালপুর। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ব্যাপক বোমাবাজি। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ফেরার অভিযুক্তরা।

পঞ্চায়েত বোর্ড গঠনের দিন তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মানিকচকের গোপালপুর। চলে ব্যাপক বোমাবাজি ও গুলি। এই ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের৷ আহত হয়েছিলেন বেশ কয়েকজন। তার রেশ কাটতে না কাটতেই প্রতিষ্ঠা দিবসের দিন ফের সংঘর্ষ গোপালপুরে।

গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মমতাজ বেগমের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি। বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠী তথা পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ সইফউদ্দিনের বিরুদ্ধে। ঘটনাস্থলে ডিএসপির নেতৃত্বে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার পর থেকে ফেরার মূল অভিযুক্ত সইফুদ্দিন সহ তার দলবল।

The post প্রতিষ্ঠা দিবসেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, উত্তপ্ত মালদহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VmSlO4
via IFTTT

Comments