সাতসকালে গ্রামের ধারে উদ্ধার মহিলার কঙ্কাল

স্টাফ রিপোর্টার, সিউড়ি: সাত সকালে উদ্ধার মহিলার কঙ্কাল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়ি থানার পলসরা  গ্রামের বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পলসরা গ্রামের এক যুবক গ্রামের পাশে চন্দ্রভাগা ব্রিজের জঙ্গলের ক্যানেল পাড় দিয়ে যাচ্ছিলেন৷ সেই সময় তারা জঙ্গলের ভিতরে হঠাৎই এক বিবাহিত মহিলার কঙ্কাল দেখতে পান৷ 

কঙ্কাল দেখে তারা রীতিমত ভয় পেয়ে যান৷ তাঁদের চিৎকারে ছুটে আসেন গ্রামবাসী৷ সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল গুলিকে উদ্ধার করে। গ্রামবাসীদের অনুমান কেউ বা কারা ওই কঙ্কাল গুলিকে জঙ্গলে ফেলে গিয়েছে৷ এছাড়াও কঙ্কালের পাশে পাওয়া গেছে একটি কাপড়, হাতের শাখা পলা, এবং মহিলার বিনুনি করা চুল, যা দেখে গ্রামবাসীদের অনুমান ওই কঙ্কালটি মহিলার।

স্থানীয় বাসিন্দা অজয় বাগদি  জানান ,”আজ সকাল সাতটা নাগাদ আমি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় জঙ্গলে মধ্যে কঙ্কাল গুলিকে পড়ে থাকতে দেখি। এরপর আমরা চিৎকার করতে থাকলে গ্রামবাসীরা এসে জড়ো হয়। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। আমাদের অনুমান কেউবা কারা এই কঙ্কাল গুলিকে এখানে ফেলে গিয়েছে৷”

এলাকাবাসীর প্রশ্ন কীভাবে এই গ্রামের মধ্যে নরকঙ্কাল এল? এই রহস্য সমাধানে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷

The post সাতসকালে গ্রামের ধারে উদ্ধার মহিলার কঙ্কাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CMPO8w
via IFTTT

Comments