ক্রিকেটের স্বর্গোদ্যানে ঐতিহাসিক ‘দিল্লি জয়’ বাংলার
কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে স্বপ্নের জয়৷ ‘দিল্লি জয়’ করে বঙ্গক্রিকেটকে নিউ ইয়ার গিফট দিল মনোজ তিওয়ারির বাংলা৷ ইডেনে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে রেকর্ড ৩২২ রান তাড়া করে দিল্লিকে সাত উইকেট হারাল মনোজ অ্যান্ড কোং৷ সেই সঙ্গে নক-আউটের সম্ভাবনা জিইয়ে রাখল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাংলা৷
আরও পড়ুন: দিল্লি জয়ে দৃঢ়প্রত্যয়ী দিন্দা
দিল্লি জয়ে ব্যাট হাতে বাংলাকে নেতৃত্ব দেন অভিমন্যু ঈশ্বরণ৷ বুধবার তাঁর দুরন্ত সেঞ্চুরিতে রঞ্জি ট্রফিতে সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জিতে ইতিহাস গড়ল বাংলা৷ এর আগে রঞ্জিতে ৩২২ রান তাড়া করে কোনও ম্যাচ জেতেনি বাংলা৷ আগের দিন অর্থাৎ বল হাতে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন অশোক দিন্দা৷ এদিন ব্যাট হাতে বাংলাকে স্বপ্নের শুরু দিয়ে ইতিহাস গড়ার দিতে এক ধাপ এগিয়ে দেন দুই ওপেনার অভিষেক রমন ও ঈশ্বরণ৷ ১২১ রানের ওপেনিং পার্টনারশিপে দিল্লি জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলা৷ সেই সঙ্গে সত্যি করে দেখায় ঈশ্বরণ ও অনুষ্ঠুপ মজুমদার জুটি৷
আরও পড়ুন: ঈশ্বরণের ব্যাটে দিল্লি জয়ের মঞ্চ প্রস্তুত
বিস্তারিত আসছে…
The post ক্রিকেটের স্বর্গোদ্যানে ঐতিহাসিক ‘দিল্লি জয়’ বাংলার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ArYPm6
via IFTTT
Comments
Post a Comment