ভোটের মুখে পদত্যাগ প্রদেশ কংগ্রেস সভাপতির
নয়াদিল্লি: দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অজয় মাকেন৷ শুক্রবারই দলের সভাপতি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি৷ তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাহুল৷
আরও পড়ুন: পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি
এর আগেও বেশ কয়েকবার দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে৷ তবে প্রতিবারই তা অস্বীকার করে দল৷ এবার অবশ্য আচমকাই পদত্যাগ অজয় মাকেনের৷ দোরগোড়ায় লোকসভা ভোট৷ দিল্লির মসনদে বসার স্বপ্ন দেখতে শুরু করেছেন রাহুল গান্ধী৷ এই পরিস্থিতিতে এমন কী হল যে হঠাৎ পদত্যাগ করলেন মাকেন? হাত শিবিরের অন্দরেই শুরু হয়েছে চাপা গুঞ্জন৷

অজয় মাকেন নিজে পদত্যাগের কারণ হিসাবে শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেছেন৷ স্বাস্থ্যের সমস্যার কারণে মাকেন এর আগে বেশ কয়েকবার বিদেশে চিকিত্সা করতে গিয়েছেন। সে সময় প্রদেশ সভাপতির দায়িত্ব সামলেছেন পি সি চাকো।
আরও পড়ুন: দেশে থাকতে ভীতদের বোম মেরে উড়িয়ে দেওয়ার বিধান বিজেপি বিধায়কের
২০১৫ সালে দিল্লি বিধানসভা ভোটে হারের পর প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন৷ ২০১৭ সালের মে মাসে দিল্লির পুর নির্বাচনে পরাজিত হয় হাত শিবির৷ তার দায় নিয়েই পদ ছাড়া কথা ঘোষণা করেন মাকেন। সে সময় তাঁকে তাঁর পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন রাহুল গান্ধী। এবার অবশ্য পদত্যাগ পত্র গৃহিত হয়৷
আরও পড়ুন: শিবরাজকে ‘খাঁচায় বন্দি বৃদ্ধ বাঘ’ বলে কটাক্ষ কংগ্রেসের
মাকেন প্রথম থেকেই দিল্লিতে শাসক দল আম আদমি পার্টির তীব্র বিরোধী৷ তাদের সঙ্গে জোটের বিষয়েও তাঁর আপত্তি রয়েছে৷ এই মতপার্থক্যের জেরেই তাঁর পদত্যাগ বলে মনে করছে রাজনৈতির পর্যবেক্ষকরা৷
The post ভোটের মুখে পদত্যাগ প্রদেশ কংগ্রেস সভাপতির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RtvtO0
via IFTTT
Comments
Post a Comment