রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যকে চ্যালেঞ্জ করতে বিজেপির চার মুখ
স্টাফ রিপোর্টার, কলকাতা: শীতকালীন অবসরের পর বুধবারই খুলছে সুপ্রিম কোর্ট৷ বিজেপির রথযাত্রা মামলা বৃহস্পতি বা শুক্রবার শুনতে পারে সর্বোচ্চ আদালত৷ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রাজ্য বিজেপির রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রা সংক্রান্ত স্পেশাল রিট পিটিশন (এসএলপি) গৃহীত হয়েছে৷ বিজেপির হয়ে সিনিয়ার আইনজীবীদের দল সুপ্রিম কোর্টে সওয়াল করতে তৈরি৷ মুকুল রোহতগি, হরিশ সালভে, মহেশ আগরওয়াল, রঞ্জিত কুমারের সঙ্গে থাকছেন রাজ্য বিজেপির অন্যতম সহ সভাপতি আইনজীবী জয়প্রকাশ মজুমদারও৷ ঠান্ডায় কাঁপছে রাজধানী৷ তবে কোর্ট রুমে সওয়াল-জবাবে উত্তাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে৷
বছরটা ভালো শুরু করতে চাইছে রাজ্য বিজেপি৷ কলকাতা হাইকোর্ট ঘুরে ওই মামলা এখন সুপ্রিম কোর্টে৷ যত তাড়াতাড়ি সম্ভব রথযাত্রার আয়োজন করতে চাইছে বিজেপি৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে বিজেপির আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন করবেন৷ বিজেপির পক্ষ থেকে অবসরকালীন বেঞ্চে মামলা করে সত্ত্বর শুনানির আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্ট৷ 
কিন্তু সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রি থেকে বিজেপি আইনজীবীদের জানিয়ে দেওয়া হয়েছে – স্বাভাবিক পদ্ধতিতেই ওই মামলা শোনা হবে৷ এর আগে, বিজেপিকে শর্ত সাপেক্ষে রথযাত্রা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দিয়েছে৷ সিঙ্গেল বেঞ্চকে ওই মামলা আবার শোনার নির্দেশ দিয়েছেন৷ কিন্তু সিঙ্গেল বেঞ্চে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টেই এসএলপি করেছে বিজেপি৷
সূত্রের খবর, বিজেপির আইনজীবীরা মূলত দুটি বিষয় তুলে ধরার চেষ্টা করবেন৷ এক, গণতন্ত্রিক পদ্ধতিতে কোনও যাত্রাই আটকানো যায় না৷ ভারতের সংসদীয় গণতন্ত্র মিছিল বা যাত্রা করার অধিকার রয়েছে সকলের৷ রাজ্য সরকার কোনও যাত্রাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে না৷
সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দেওয়ার আবেদন জানাবে বিজেপি৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তী রায়ে বলেছিলেন, শর্তসাপেক্ষে রথযাত্রা করতে দিতে হবে বিজেপিকে৷ আইনশৃঙ্খলা রক্ষার দায় রাজ্য সরকারের৷ তবে বিজেপিকেও দায়িত্ব নিতে হবে৷ যাত্রার ১২ ঘন্টা আগে জেলা প্রশাসন, পুলিশকে জানাতে হবে৷
দুই, রথযাত্রা হলে রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে, আদালতে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবীরা এই কথা বলেছেন৷ কিন্তু রাজ্য সরকার যদি আইনশৃঙ্খলা রক্ষা না করতে পারে তবে আর্টিকেল ৩৫৬ এর মাধ্যমে রাষ্ট্রপতি শাসনেরই আহ্বান করে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে কী রাষ্ট্রপতি শাসন চাইছেন? একটি রাজ্যে সংসদীয় ব্যবস্থা ভেঙে পড়লে তবেই রাষ্ট্রপতির নির্দেশে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি করেন৷ আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়বস্তু৷ সংসদীয় ব্যবস্থারই অঙ্গ৷ সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে এই যুক্তিকে রাজ্য সরকার যাত্রার অধিকারকে কেড়ে নিতে পারে না৷
এর আগে চারবার রথযাত্রার দিন পরিবর্তন করেছে বিজেপি৷ আদালতের নির্দেশে পঞ্চমবার তারিখ পরিবর্তন করে এই যাত্রা এবার হবে – সে ব্যাপারে কর্মী, সমর্থকরা নিশ্চিত৷ সুপ্রিম কোর্টে আগেই ক্যাভিয়ট দাখিল করে রেখেছে বিজেপি৷ রথযাত্রার সর্বশেষ তারিখ ছিল ২২,২৪ এবং ২৬ ডিসেম্বর৷
The post রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যকে চ্যালেঞ্জ করতে বিজেপির চার মুখ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F3AsiB
via IFTTT
Comments
Post a Comment