ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের কাছে হার মোহনবাগানের

কলকাতা: চলতি আইলিগে ঘরের মাঠে প্রথম তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেনি মোহনবাগান৷ চতুর্থ ম্যাচে এসে নিজেদের দূর্গে শিলং লাজংয়ের বিরুদ্ধে প্রথমবার পুরো পয়েন্ট তুলে নিয়েছিল সবুজ-মেরুন শিবির৷ যুবভারতীতে নিজেদের পাঁচ নম্বর হোম ম্যাচে আবার মুখ থুবড়ে পড়ল শংকরলালের দল৷ এবার রিয়াল কাশ্মীরের কাছে লাঞ্ছিত হতে হল তাদের৷

পাহাড়ে প্রথম লেগের ম্যাচে আই লিগে নবাগত রিয়ালকে ০-১ গোলে হারতে হয়েছিল মোহনবাগানের কাছে৷ যুবভারতীর ফিরতি ম্যাচে শতাব্দী প্রাচীন মেরিনার্সদের ২-১ গোলে বিধ্বস্ত করে মধুর প্রতিশোধ নিল কাশ্মীর৷

বিস্তারিত আসছে…

The post ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের কাছে হার মোহনবাগানের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RxMTJ3
via IFTTT

Comments