মেয়রের ওয়ার্ডে নির্বাচনী এজেন্টই নেই বিরোধীদের
স্টাফ রিপোর্টার, কলকাতা: ভোট চলছে৷ কিন্তু ভোটারের উপস্থিতি নগন্য৷ ফলে ভোট পড়ছেও কম৷ যা এক অর্থে মাথাব্যাথার কারণ শাসক দলের কাছে৷ বিরোধীদের অভিযোগ, গায়ের জোরে এজেন্ট বসতে দেয়নি তৃণমূল৷ বাড়ি বাড়ি থেকে তুলে আনা হচ্ছে ভোটারদের৷ অভিযোগ ফুৎকারে উড়িয়ে শাসক দলের দাবি, ভোট হচ্ছে উৎসবের আবহে৷
আরও পড়ুন: তৃণমূলে যোগ না দেওয়ার অপরাধে ধৃত বিজেপি কর্মী
উপনির্বাচনে ভোট পড়ে কম৷ কলকাতা পুর নিগমের ৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রথম কয়েক ঘন্টার ভোটের প্রবণতায় সেই ধারাই বজায় রইল৷ চেতলার বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতি বেশ কম৷ লাইন প্রায় নেই বললেই চলে৷ যারা ভোট দিতে আসছেন তারাও যেন কিছুটা অবাক৷

এরই মধ্যে ব্যাতিক্রমী ছবি ৮২ নম্বর ওয়ার্ডের চেতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের৷ তৃণমূল প্রার্থী তথা মেয়র ফিরহাদ হাকিমের পাড়ার বুথ এটি৷ অন্যন্য জায়গার তুলনায় ভোটদাতার সংখ্যা সামান্য চোখে পড়ার মতো একানে৷ প্রশ্ন উঠছে এই ভিড় নিয়েই৷
আরও পড়ুন: মন্দির নয়, উন্নয়নই প্রচারের হাতিয়ার: চিরাগ পাসওয়ান
বিরোধীদের দাবি, ওই বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নিয়ে আসছে তৃণমূল৷ পাঠিয়ে দেওয়া হচ্ছে গাড়ি, রিকশা৷ এলাকায় যারা বিরোধী বলে পরিচিত তাদের গত রাতে হুমকি দেওয়া হয়েছে৷ ভোটার তালিকায় নাম রয়েছে প্রচুর ভুয়ো ভোটারের৷ ফলে বিরোধী নজরদারিহীন বুথে কার্যত আপন মনেই ভোট করাচ্ছে শাসক দল৷ দেখা গেল প্রার্থী ববি হাকিমের জামাই ইয়াসির হায়দারকেও৷ তিনি ব্যস্ত বুথ প্রেমিসেসে ভোটা করাতে৷

অবশ্য বিরোধীদের অভিযোগ কানে তুলছে না তৃণমূল৷ তাদের দাবি, অস্বিত্বহীনতার ভয়েই শাসক দলের হয়ে কুৎসা রটাতে বিরোধীরা এক জোট হয়েছে৷ ভুয়ো ভোটারের বিষয়টি কমিশনের ঘাড়ে ঠেলেছেন প্রার্থী তথা মেয়র ফিরহাদ হাকিম৷
আরও পড়ুন: ‘মমতা ভজনা’ করায় দিলীপের বিরুদ্ধে নালিশ অমিত শাহের কছে
রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এই ভোটে জেতা হারা ফ্যাক্টর নয়৷ তৃণমূল প্রার্থীর লড়াই ভোটের ব্যবধান বৃদ্ধির৷ ভোট দেওয়ার যা প্রবণতা তাতে ৩৩, ৫৬৭ জন ভোটারের মধ্যে কতজন বুথমুখী হন তাই বড় প্রশ্ন৷ ২০০৫ এর পুরভোটে তৃণমূল প্রার্থী ববি হাকিমে জয়ের ব্যবধান ছিল প্রায় ১২ হাজার৷ ভোটারদের এই ধারা বজায় থাকলে ব্যবধান টপকানোর চ্যালেঞ্জ জয় অনিশ্চিৎ৷ প্রেসটিজ ফাইট হাসিলে অশনিসংকেত দেখছেন কী ববি? ভোটের দিন দুপুর গড়ালেও আত্মবিশ্বাসী শাসক দলের প্রার্থী৷
The post মেয়রের ওয়ার্ডে নির্বাচনী এজেন্টই নেই বিরোধীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SDLDBH
via IFTTT
Comments
Post a Comment