ফেসবুকে প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক
স্টাফ রিপোর্টার,কলকাতা: ফের শহরে পরিক্ষার প্রশ্নফাঁস করার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রতারনার ঘটনা। মাধ্যম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। তদন্তে নেমে পুলিশেরর জালে প্রতারক। ঘটন কলকাতার গার্ডেনরিচ এলাকার।
কয়েকদিন আগে এক তরুনী গার্ডেনরিচ থানা অভিযোগ জানান, বিএ পরিক্ষার প্রশ্ন পত্র ফাঁস করে তার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়৷ বদলে তার কাছ থেকে নগদ টাকা ও গয়েনা হাতিয়ে নেন৷ প্রতারক তারই পেসবুক ফ্রেন্ড৷ অভিযোগে প্রতারিত জানান, বেশ কিছুদিন আগে ফেসবুকে এই যুবতির পরিচয় হয় ওমর ফারুক নামে এক যুবকের সঙ্গে। সামনাসামনি দেখা না হলেও ফেসবুকে ভালই বন্ধুত্ব গড়ে ওঠে তাদের। বাড়ে ঘনিষ্ঠতা।
আরও পড়ুন: কলকাতা থেকে গ্রেফতার ৪ জাল নোট পাচারকারী
এরই মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী নিজের পরিক্ষা নিয়ে উদ্বেগের কথা জানান ওই যুবককে। অভিযুক্ত এই যুবক তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। সে ছাত্রীটিকে জানায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ছাপা হয় সেখানেই কাজ করে সে। তবে প্রশ্নপত্র আগে থেকে জানতে প্রচুর অর্থ লাগে৷ অভিযোগ ওই যুবকের কথা শুনে প্রশ্নপত্র পাওয়ার জন্য নগদ টাকা এবং গয়েনা দিয়ে দেন ওই তরুনী৷
আরও পড়ুন: মেয়র পদের মামলা নিয়ে আদালতে ধাক্কা বামেদের
টাকা এবং গয়না পাওয়ার পর থেকে অভিযুক্ত যুবক তরুনীকে এড়িয়ে যেত বলে অভিযোগ। ছাত্রীটি ক্রমশ বুঝতে পারে যুবকের উদ্দেশ্য বালো নয়৷ প্ররতারকের পাঁদে পা দিয়েছে সে৷ নিজের টাকা, গয়েনা ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয় ছাত্রীটি। গার্ডেন রিচ থানায় লিখিত অভিযোগ দায়ের করে সে।
তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে গার্ডেনরিচ থানার পুলিশ। তাকে দফায় দফায় জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন ধৃত এই যুবক কোনও বড় প্রতারণার চক্রের সঙ্গে জড়িত কিনা৷
The post ফেসবুকে প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F9E1Uz
via IFTTT
Comments
Post a Comment