মোদী সরকারের বড়সড় বদল: চিন্তা বাড়িয়ে ফিরছে পাশ-ফেল প্রথা
নয়াদিল্লি: অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা না থাকায় এতোদিন যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অনেকেই এবার তাদের সকলের কপালেই ভাঁজ পড়তে চলেছে৷ কারণ, বৃহস্পতিবার অষ্টম শ্রেণি পর্যন্ত ‘no detention policy’র নীতিতে সংশোধনের বিলে অনুমোদন দেয় সংসদ৷
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, এই নতুন ব্যবস্থাকে গ্রহণ করবে কি না তা রাজ্যগুলিকেই সিদ্ধান্ত নিতে হবে৷ সংসদের উভয় কক্ষেই সংশোধনী বিলটি পাশ হয়৷

তবে কেন এই পদক্ষেপের প্রয়োজন সে বিষয়টিও ব্যাখ্যা করেন তিনি৷ তিনি জানান, অনেক সময় দেখা যায়, অষ্টম শ্রেণির ছাত্র পঞ্চম শ্রেণিত অঙ্ক পারছে না৷ শিক্ষাব্যবস্থার বেহাল দশা ঠিক করতে এই পরিস্থিতির বদলের প্রয়োজন অনুভূত হয়৷
পড়ুন: ‘আপাতত ২০০০ টাকার নোট ছাপানোর সম্ভাবনা নেই’
তিনি আরও জানান, প্রত্যেক রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকেও এই প্রসঙ্গ উঠে এসেছিল৷ একইসঙ্গে তিনি বলেন, এই বিলে বলা হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণির পরীক্ষা স্কুলেই হবে এবং কেউ অকৃতকার্য হলে দুমাস পরে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে৷

তবে এর বিরোধিতা করে আগেই অনেকে জানিয়েছিলেন, এর ফলে স্কুলছুটের সংখ্যা আরও বৃদ্ধি পাবে৷ সেই সঙ্গে অনেকে জানান, পাশ-ফেলের দায়িত্ব পড়ুয়াদের ওপর চাপিয়ে দেওয়া উচতহবে না৷ এবং কেউ কেউ শিক্ষাখাতের বাজেট বৃদ্ধির কথাও বলেন৷ তবে জাভড়েকর স্পষ্ট জানিয়ে দেন, নতুন নিয়ম গ্রহম করা না করা রাজ্যের ওপরই নির্ভর করছে৷
The post মোদী সরকারের বড়সড় বদল: চিন্তা বাড়িয়ে ফিরছে পাশ-ফেল প্রথা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2R7gBp2
via IFTTT
Comments
Post a Comment