মৃণাল সেনের শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে অগুণিত ভক্তের ভিড়

কলকাতা: বছর শুরুর দিন প্রয়াত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের শেষযাত্রা। তাঁকে শেষ বারের মতো দেখতে ভিড় করেছেন গুণমুগ্ধরা। মঙ্গলবার পিস হেভেন থেকে দুপুর তিনটায় দেশপ্রিয় পার্কের কাছে নিজের বাসভবনে মৃণাল সেনকে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাঁকে শেষ বারের মতো দেখতে আসেন কবি শঙ্খ ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, সন্দীপ রায়, চিন্ময় গুহ, অঞ্জন দত্ত-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন মৃণাল সেনের ছেলে। মৃণাল সেনের শেষযাত্রায় দেখা যায় বিমান বসু ও সুজন চক্রবর্তীকেও।

প্রয়াত পরিচালকের ইচ্ছে মতো কেউ তাঁকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেননি। দেশপ্রিয় পার্ক থেকে মৃণাল সেনের মরদেহ নিয়ে যাওয়া হবে ক্যাওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

The post মৃণাল সেনের শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে অগুণিত ভক্তের ভিড় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2As85Xj
via IFTTT

Comments