‘গোটা বিশ্বের কাছে তিনি এখনও ইতালিয় মহিলা’

নয়াদিল্লি: অগস্তা চপার দুর্নীতির অভিযোগে ধৃত মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেল ইডির জেরা ‘মিসেস গান্ধীর’ কথা উল্লেখ করার পর শোরগোল পরে যায় দিল্লির রাজনীতিতে৷ হাতে গরম এক অস্ত্র পেয়ে তার সদ্ব্যবহার করতে ছাড়েননি বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর৷ এই ইস্যুতে ইউপিএ চেয়ারপার্সনকে আক্রমণ করে তিনি জানান, ক্রিশ্চিয়ান মিশেল নাম না নিলেও কারোর বুঝতে অসুবিধা হয়নি এই মিসেস গান্ধী আসলে কে?

শুরু থেকেই অনুরাগের আক্রমণের কেন্দ্রে ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী৷ অনুরাগ জানান, একাধিক বার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়া স্বত্ত্বেও তামাম দুনিয়ার কাছে তিনি এখনও ইতালিয় মহিলা৷ বিজেপি সাংসদ বলেন, ‘‘ক্রিশ্চিয়ান মিশেল কারোর নাম উল্লেখ করেছেন কিনা তাতে কিছু যায় আসে না৷ তিনি ইতালিয় মহিলার কথা বলেছেন৷ ইতালিয় মহিলা ও তাঁর ছেলে কে এবং মিসেস গান্ধীই বা কে সবাই জানে৷ এটা খুবই দুর্ভাগ্যজনক তাঁকে এতবার সাংসদ হিসাবে নির্বাচিত করাও স্বত্ত্বেও গোটা বিশ্বের কাছে তিনি এখনও ইতালিয় মহিলা৷’’

 

হেফাজতে থাকাকালীন ‘মিসেস গান্ধী’র নাম নিয়েছেন ভিভিআইপি চপার কেসের মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেল। পাশাপাশি “the son of the Italian lady” বা ইতালিয়ান মায়ের সন্তানের কথাও উল্লেখ করেছেন তিনি।

গত শনিবার ইডি আদালতে একথা জানিয়েছেল যদিও এই প্রসঙ্গে কার কথা বলতে চেয়েছে সেটা উল্লেখ করেনি ইডি। তবে ‘মিসেস গান্ধী’ ও “the son of the Italian lady” আসলে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী, সেটা মোটামুটিভাবে অনুমানযোগ্য। এদিন ভিভিআইপিদের জন্য চপার দুর্নীতি মামলার শুনানি ছিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে। সেই শুনানিতে ইডি এই দাবি করেছে।

প্রসঙ্গত, এই দুর্নীতি মামলায় বিজেপি প্রথম থেকেই গান্ধী পরিবারের জড়িয়ে থাকার অভিযোগ তুলছে। এদিনের শুনানির পর বিজেপি নতুন অস্ত্র পেয়ে গেল এই ইস্যুতে। তারা সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে আক্রমণের ধার বাড়াতে শুরু করেছে। যদিও সঙ্গে সঙ্গে আসরে নেমেছে কংগ্রেস। পালটা আক্রমণেরও পথ নিয়েছে তারা।

আদালতে ইডির এই দাবি সামনে আসার পরই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র আরিপএন সিং। তিনি বলেন, চাপ দিয়ে মিশেলকে দিয়ে একটি বিশেষ পরিবারের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর প্রশ্ন, ”একটি পরিবারের নাম জড়ানোর জন্য চৌকিদার কেন সরকারি সংস্থার উপর চাপ সৃষ্টি করছেন?” বিজেপিই যে এই কাজ করছেন, তাও স্পষ্টভাবেই অভিযোগ করেছেন ওই কংগ্রেস নেতা।

The post ‘গোটা বিশ্বের কাছে তিনি এখনও ইতালিয় মহিলা’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RgQegE
via IFTTT

Comments